মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : শনিবার নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. শহিদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুধাংসু শেখর তালুকদার, আব্দুল লতিফ, তরুন কুমার রায়, প্রদীপ কুমার কুন্ড, ডা. কনক দে বাবু প্রমুখ।



















