ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় লাইসেন্স নবায়ন না করায় ২২টি ইটভাটার লাইসেন্স বাতিল

খবর টি পড়েছেন : ২০২
চুয়াডাঙ্গায় লাইসেন্স নবায়ন না করায় ২২টি ইটভাটার লাইসেন্স বাতিল
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ২২টি ইটভাটার লাইসেন্স যথাসময়ে নবায়ন না করায় লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে। বাতিলকৃত ইটভাটায় কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন গত ২৩ জুন এক আদেশের মাধ্যমে লাইসেন্সগুলো বাতিল করেন। এখন থেকে জিগজাগ পদ্ধতির ইটভাটা ছাড়া অন্য সকল প্রকার ইটভাটা আইনত অবৈধ বলে প্রশাসন জানিয়েছে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের জুডিসিয়াল শাখা থেকে জানা গেছে, জেলায় লাইসেন্সকৃত ইটভাটা রয়েছে ৪৪টি। এর মধ্যে লাইসেন্সের নবায়নের সময়সীমা পেরিয়ে গেলেও চুয়াডাঙ্গা জেলার ২২টি ইটভাটার লাইসেন্স নবায়ন করা হয়নি। ফলে, ওই ২২টি ইটভাটার লাইসেন্স জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ এর ৪ (৪) ধারা মোতাবেক ইটভাটার লাইসেন্সগুলো বাতিল ষোষণা করেন।
চুয়াডাঙ্গা জেলার লাইসেন্স বাতিলকৃত ভাটাগুলো হলো-চুয়াডাঙ্গা সদরে ৮টি, আলমডাঙ্গায় ৫টি, দামুড়হুদায় ৭টি ও জীবননগরে ২টি ইটভাটা রয়েছে। এগুলো হলো, চুয়াডাঙ্গা সদরে আলুকদিয়ার আব্দুল হালিমের মেসার্স মুন্সি এন্টারপ্রাইজ, সুমিরদিয়ার ইকবাল মাহমুদের মেসার্স মাদানী এন্টারপ্রাইজ, সুমিরদিয়ার আলামীন শেখের ছেলে আবুল হোসেন ও দরুদ হোসেনের ভাটা,ডিহি গ্রামের আব্দুর রহমানের মেসার্স আর এম.কে ব্রিকস, মোমিনপুরে মিনহাজ উদ্দিন আহমেদের ছেলে সাইফুল আহমেদ নাসিমের ফ্রেন্ডস ইন্টান্যাশনাল, কোর্টপাড়ার হাসান ইমাম বকুলের মেসার্স এপেক্স ব্রিকস, দৌলতদিয়াড়ের মোশারফ হোসেনের ভালাইপুর মোড়ের মেসার্স এসবিএম ব্রিকস-২ ও ভুলটিয়া গ্রামের রুহুল আমীনের মেসার্স একতা ব্রিকস।
আলমডাঙ্গা বাবুপাড়ার হেলাল উদ্দিনের ভাটা, বগাদীর রায়হান উদ্দিনের রাইজিং কনস্ট্রাকশন, মুন্সিগঞ্জের আবিদুদ্দোজার ভাটা, আলমডাঙ্গার আব্দুল খালেকের ভাটা ও নওদা বন্ডবিলের ঠান্ডু রহমানের ভাটা।
দামুড়হুদা কার্পসডাঙ্গার ফকির মোহাম্মদের মেসার্স আব্দুল মান্নান অ্যান্ড ব্রাদার্স, দামুড়হুদার আবুল কাশেমের মেসার্স শেখ ব্রিকস, দর্শনা ইদ্রিস আলীর মেসার্স স্টার ব্রিকস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, দশমীপাড়ার সাইদুর রহমানের মেসার্স নেভী ব্রিকস, জয়রামপুরের খাজা নাসির উদ্দিনের এম.আর ব্রিকস, পোড়াপাড়ার ইকবাল মাহমুদের রাজা ব্রিকস ও লোকনাথপুরের এমএ হাসেম, বখতিয়ার হোসেন ও রফিকুল আলমের মেসার্স বেস্ট ব্রিকস। জীবননগরে বাঁকার হজরত আলীর মেসার্স অনিক ব্রিকস ও কাশিপুরের সরকার নাসির উদ্দিনের মেসার্স সরকার ব্রিকস।
চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব জানান,‘সমিতির সদস্য সংখ্যা ৫০/৬০ জন। বর্তমানে জিগজাগ পদ্ধতির ভাটা চালু রাখতে সরকারি বিধি মোতাবেক ব্যবসা পরিচালনা করতে আগ্রহী তারা। যেসকল ব্যবসায়ী ভাটা চালু রাখতে চাইবে তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে জিগজাগ পদ্ধতি গ্রহণ করতে হবে। এর বাইরে যেসকল ভাটা থাকবে তা অবৈধ।’

জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর মহাসড়কের উথলীতে করিমন (ভটভটি) উল্টে শ্রীমতি কাকলী (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত শ্রীমতি কাকলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কয়া গ্রামের শ্রী তারাপদের স্ত্রী। শনিবার রাত ৯ টার দিকে উথলী আমতলায় এ ঘটনা ঘটে।
জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদ জানান, শনিবার রাতে শ্রীমতি কাকলী দর্শনা থেকে করিমনযোগে বাড়ি ফেরার পথে জীবননগর উপজেলার উথলী আমতলা নামক স্থানে পৌছায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে করিমন উল্টে গেলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

চুয়াডাঙ্গায় ছিনতাইকৃত টাকা ও মোবাইল সেট উদ্ধার : আটক ৫

চুয়াডাঙ্গা শহরের মুসলিম পাড়া থেকে ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত নগদ ১৫ হাজার টাকা ও ৩ টি মোবাইল সেট উদ্ধার করে। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকাল ৩ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক হোসেন চুয়াডাঙ্গা শহরের মুসলিমপাড়াস্থ আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। এসময় ৫ জন ছিনতাইকারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ও ৩ টি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনা চুয়াডাঙ্গা থানা পুলিশকে জানালে রাত ১০ টার দিকে সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামানের নেতৃত্বে এস আই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স সহ শহরের মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে একই পাড়ার আছির উদ্দীনের ছেলে জুয়েল (২৩), বেলগাছি গ্রামের ইলিয়াছের ছেলে মুনতাজ (২৬), সবুজ মন্ডলের ছেলে আলম (২৫), কেদারগঞ্জ পাড়ার নুর ইসলামের ছেলে সাইফুল (২৪) ও শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সোহাগ (২৪) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ফারুক বাদী হয়ে সদর থানায় আটককৃত ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, আটককৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, আটককৃত আলম সাজাপ্রাপ্ত আসামী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্বধলা ডিগ্রি কলেজে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ভান্ডারিয়ায় সন্ত্রাসী হামলায় বিএম কলেজের শিক্ষার্থী ও শিশুসহ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads