পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া নামক স্থানে গতকাল রবিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। মৃত যুবক বদোপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মোঃ মোজা (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কার্তিকপাড়া বাজারে জনৈক হায়াতের মিটার থেকে একটি লুজ তারে অবৈধ লাইনে সংযোগ দেয়া হয়। ঐ লাইনের তার লিক হয়ে মোজা (৩০) রবিবার দুপুরে বিদ্যুপৃষ্ট হন। তাকে পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পুঠিয়ায় জমি সংক্রান্ত ঘটনায় এক ব্যক্তি খুন
উপজেলার ভালুকগাছী ডাঙাপাড়া গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে রবিবার দুপুরে এক ব্যক্তি খুন হয়েছে। তার নাম আঃ জলিল (৪৫) ।
গ্রামবাসী সূত্রে জানাগেছে, জমি নিয়ে নিহত আঃ জলিল তার বড় ভাই খলিলের বিরোধ ছিল। ঘটনার জের ধরে আঃ জলিল তার বড় ভাই খলিলকে ফালার আঘাত করে। খবর পেয়ে খলিলের
শ্বশুর বাড়ীর লোকজন এসে আঃ জলিলকে পিটিয়ে হত্যা করে।



















