ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে রমজান মাসেও জমজমাট জুয়ার আসর

খবর টি পড়েছেন : ১৯৮
নন্দীগ্রামে রমজান মাসেও জমজমাট জুয়ার আসর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ান নন্দীগ্রাম উপজেলা বিভিন্ন পয়েন্টে রমজান মাসেও চলছে লক্ষ লক্ষ টাকার জমজমাট জুয়ার আসর। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামে জুয়ারু বেলাল হোসেনের বাড়ীতে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকার জুয়ার আস বসে। নন্দীগ্রাম উপজেলার জুয়াড়–রা ছাড়াও ওই জুয়ার আসরে সিংড়া, শেরপুর, শাহজাহানপুর, তাড়াশসহ বিভিন্ন উপজেলার জুয়াড়–রা জুয়া খেলায় অংশ নেয়। পবিত্র রজমান মাসে উক্ত বেলাল হোসেনর বাড়ীতে জুয়ার আসর বসায় এলাকাবাসী ফুসে উঠেছে। অভিযোগ উঠেছে আইন শৃংখলা বাহীনির সদস্যরা মোট অংকের টাকার বিনিময়ে উক্ত বেলাল হোসেনের বাড়ীতে জুয়ার আসর বসলেও তা এড়িয়ে যায়। উপজেলার বিভিন্ন পয়েন্টে তাস ও জুয়ার আসর বৃদ্ধি পাওয়ায় এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এলাকাবাসীর অতিদ্রুত এই জুযার আসর বন্ধ করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। ওই ব্যাপারে নন্দীগ্রাম থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আকিবুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, বেলাল হোসেনের বাড়ীতে জুয়ার আসর বসে তা আমাদের জানা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ দর্শনায় নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম : আটক ১

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads