ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শনায় নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম : আটক ১

খবর টি পড়েছেন : ২৫৪
দর্শনায় নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম : আটক ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Darsona Atok Saharulচুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার দামুড়হুদায় দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত বিল্লাল হোসেনকে (৩৫) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহারুল ইসলাম (২৬) নামে এক লুটেরাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাকর্মীরা। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানায়, রাতে দর্শনা মোবারক পাড়ার শাহারুল ইসলামসহ সাত থেকে আটজন দুর্বৃত্ত রেলবন্দরের ওয়াগন থেকে মালামাল লুট করার সময় রেলওয়ের নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মী বিল্লাল হোসেনকে কুপিয়ে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় শাহারুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ আটক করে অন্য নিরাপত্তাকর্মীরা।

এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রামে রমজান মাসেও জমজমাট জুয়ার আসর পরবর্তী সংবাদ পেকুয়ায় গ্রামবাসী-টমটম শ্রমিকদের স্বউদ্যোগে সড়কের সংস্কার কাজ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads