ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ বসতভিটায় ঘরতোলাকে কেন্দ্রকরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থী ও শিশুসহ প্রতিপক্ষের দাড়ালো অস্ত্রের আঘাতে গুরতর আহত হয়েছে ৫ জন। আহতরা হলেন- লাভলী বেগম (৩২), ফারজানা আক্তার (২০),শফিক (১৩),লালবানু (৬০), পেয়ারা বেগম (৫০)।
উল্লেখিত আহতরা ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের আলকাজ উদ্দিন জোমাদ্দার ও একই গ্রামের হোসেন আলী জোমাদ্দারের সাথে বসতভিটা জমি নিয়ে বিরোধ চলছিল। উক্ত জায়গায় পুড়াতন ঘরভেঙে নতুন ঘর তুলতে চাইলে গতকাল শনিবার সকাল ৫টার দিকে ঘুমান্ত আবস্থায় প্রতিপক্ষ হোসেন (৪৫), শাহজাহান জোমাদ্দার (৪০),আমির জোমাদ্দার (৬০) কালাম জোমাদ্দার (৩৫), সালাম জোমাদ্দার (৪৫) সহ প্রায় ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র কুঠাল ও লোহা রড দিয়ে উক্ত আহতদের উপর আক্রমন চালালিয়ে ঘরে থাকা ১ লক্ষ টাকা নিয়ে যায়। প্রতিপক্ষের আঘাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তারের মাথায় কোপ ও লাভলী বেগমের পা ,লাল বানুর একটি হাত ভেঙ্গে যায়। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার বাদী হয়ে গতকাল ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন। এ বিষয়ে ভান্ডারিয়া স্বাস্থ কম্পেক্স এর কর্তব্যরত ডাঃ ইখতিয়ার আহসান জানান, আহতদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে । ভান্ডারিয়া থানার ওসির সেলফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
ভাণ্ডারিয়ায় সন্ত্রাসী রানা বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করায় এক ইউপি সদস্যকে হত্যার হুমকি

ভাণ্ডারিয়ায় এক ইউপি সদস্যের কাছে এক লাখ টাকা চাদাঁ দাবি ও নগত ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে উল্ট তাকে জীবন নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসী ও চাঁদাবাজ রানা শিকদার (৩৫)। এ ঘটনায় উক্ত ইউপি সদস্য ওই সন্ত্রসীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং -১৮/৯৯-৩০/০৬/১৪। এদিকে উক্ত মেম্বরকে মামলা তুলে নিতে বলেন রানা না হলে তাকে হত্যার করে নদীতে বাসিয়ে দিবে বলে হুমকি দেয় এবং তার বিরুদ্ধে যদি কোন স্বাক্ষি দিলে তারও পরিনতি ভাল হবেনা বলে হুসিয়ারী দেন রানা। অপরদিকে উক্ত রানাকে দরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুরুষ্কার দেয়া হবে বলে থানার এস আই আব্দুল হক জানায়।
উল্লেখ্য উপজেলার ১ নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৮ নম্বর কাপালিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর ইসলাম (ইব্রাহীম) তালুকদারের কাছে একই ইউনিয়নের বাসিন্দা মৃত জাহাঙ্গীর শিকদারের ছেলে রানা শিকদার অত্র বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ করা হবে জানতে পেরে বেশ কিছুদিন ধরে এক লাখ টাকা চাদাঁ দাবি করে, না দিলে তার (ইব্রাহীম) হাত -পা কেটে পঙ্গু করে দিবে বলে হুমকি দেয় । এরপর গত ২৯ জুন বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী নৈশ প্রহরী নিয়োগ দিলে উক্ত রানা ইউপি সদস্য ইব্রাহীমের ওপর ক্ষিপ্ত হয় । গত ৩০ জুন ইউনিয়ন পরিষদের কাজ শেষে সচিবের নিকট থেকে রাস্তায় বালু ফেলার জন্য ৩০ হাজার টাকা নিয়ে দুপুরের দিকে বাড়ী যাওয়ার সময় প্রাক্তন মেম্বর শাহ আলম (মহারাজ) এর বাড়ীর সামনে আসামী রানা ইব্রাহীমের পথরোধ করে সন্ত্রাসী রানা লাঠিসোঠা দিয়ে উক্ত ইউপি সদস্য ইব্রাহীমকে এলোপাতালি মারধর করে তার কাছে থাকা ঐ ৩০ হাজার টাকা নিয়ে যায় এবং ৭ দিনের মধ্যে বাকি ৭০ হাজার টাকা না দিলে হাত-পা পঙ্গু করে ফেলবে বলে হুমকি দেয় এসয়ম তার ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে রানা শিকদার পালিয়ে যায়। ঐ দিন ইব্রাহীম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন , এ ব্যাপারে মামলার আয়ু এস আই আব্দুল হক জানান,আসামী পালাতক আছে। উলে¬খ্য চলতি বছরের ১৭ জানুযারী অত্র ইউনিয়নের কাপালিহাট এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী সাগরীকা বেগমের পায়ের রগ কাটাসহ শরিরের বিভিন স্থান কুপিয়ে জখম করে এ সন্ত্রাসী ও চাঁদাবাজ রানা শিকদার, তার পড়েও এলাকার কোন লোক রানার বিরুদ্ধে সাক্ষী দিতে সাহস না করায় এ ঘটনায় থানায় কোন প্রকার মামলা করতে পারেনি সাগরীকার পরিবার।



















