মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১২ জুলাই শনিবার দুপুরে ওই উপজেলার কাপাষহাটিয়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাপাষহাটিয়া নামক স্থানে কালুখালী-ভাটিয়াপাড়া আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়া পাড়া যাওয়ার সময় ভুষনা গ্রামের হাজী জহিরউদ্দীনের দ্বিতীয় পুত্র আব্দুস সাত্তার চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা যায়। উল্লেখ্য আব্দুস সাত্তার বর্ধির ও স্ত্রী,পুত্র,কন্যা হীন ছিলেন।



















