ads

শনিবার , ১২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাওয়ার ট্রলি চালিয়ে স্বাবলম্বী লিল্টু

খবর টি পড়েছেন : ২০৮
পাওয়ার ট্রলি চালিয়ে স্বাবলম্বী লিল্টু
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Liltuনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল লিল্টুর সৎ পথে রোজগার করে সে প্রতিষ্ঠিত হবে। সত্যিই তার সে স্বপ্ন পূরণ হয়েছে। পাওয়ার ট্রলি চালিয়ে লিল্টু এখন সাবলম্বী। চারঘাট উপজেলা সদরের মিয়াপুর গ্রামের আশরাফ আলীর ৩ ছেলে ১ মেয়ের মধ্যে ফজলুর হক লিল্টু মেজ ছেলে। লিল্টু জানায় ৭ম শ্রেণী পর্যন্ত চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখা পড়া করে তার খামখেয়ালী পনায় লেখাপড়া আর ভাগ্যে জোটেনি। লেখা পড়া ছেড়ে প্রথমে মটর সাইকেলের মেকার হিসাবে কাজ শিখতে গিয়ে সফল হয়নি। তারপর বাড়ি থেকে বের হয় কাজের সন্ধানে ১৯৯৫ সালে নারায়ন গঞ্জ শহরে গিয়ে একটি সুতা কারখানায় কাজে যোগদান করে। সুতা রং করা কাজ শিখতে শুরু করে। কিন্তু সেখানে তার মন টিকেনি। ৯৬ সালে বাড়ি ফিরে এসে চারঘাট বাজারে সবজী ব্যবসা শুরু করে। কিছু দিন সবজী ব্যবসা করার পর একদিন যে হিসাব করে দেখে তার তহবিলের টাকা প্রায় শেষ পর্যায়ে। এরপর সে কিছুদিন বেকার থাকার পর হঠাৎ মাথায় বুদ্ধি জাগে পাওয়ার ট্রলি (ভুটভুটি) চালানোর। অনেক কষ্ট করে একটি পাওয়ার ট্রলি ক্রয় করে নিজেই চালায়। লিল্টুর জানায় তার বাড়ির পার্শ্বে একটি ইটভাটা থেকে সে তার ট্রলিতে করে বিভিন্ন লোকালয়ে পৌঁছে দেয়। এভাবে ইটের ভাড়া, বালুর ভাড়ায় খাটতে থাকে এবং দিনে দিনে তার সংসারে সুখ ফিরে আসে। লিল্টু বলেন একমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করেই সৎ রোজগার করার জন্যই সে এপথ বেছে নিয়েছে। লিল্টু বলেন সে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে চোখে দেখেনি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে সে বিশ্বাসী তার বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে সে চলতে চায়। লিল্টুর মতে সৎ পথে রোজগার করলে তার কোনদিন অভাব হয় না। তাই পাওয়ার ট্রলি চালিয়ে লিল্টু এখন স্বাবলম্বী।

Shamol Bangla Ads

চারঘাট বাঘা সীমান্তে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ব বৃদ্ধি

ঈদকে সামনে রেখে রাজশাহীর চারঘাট-বাঘা সীমান্ত এলাকায় হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সরকারের লক্ষ লক্ষ টাকা শুল্ক ফাঁকি দিয়ে সুকৌশলে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে। তথ্যানুসন্ধানে জানা গেছে চারঘাট বাঘা মীরগঞ্জ সীমান্ত এলাকায় হুন্ডি ব্যবসায়ীদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী। হুন্ডি ব্যবসায়ী চক্রের সদস্যরা সীমান্ত এলাকা থেকে শুরু করে সারাদেশে বিস্তৃত। এসব হুন্ডি ব্যবসায়ী সিন্ডিকেটের গড ফাদাররা এত শক্তিশালী যে এদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ। সীমান্ত এলাকায় অনুসন্ধান কালে জানা গেছে বাঘা থানা সীমান্তের মীরগঞ্জ, হরিরামপুর, আলাইপুর, পানিকামড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে হুন্ডির চক্রের প্রতিনিধি। আর ঐসব প্রতিনিধির নিয়ন্ত্রক রয়েছে মনিগ্রাম এলাকায় এমন তথ্য জানা গেছে। এদিকে চারঘাট সীমান্তের রাওথা, পিরোজপুর, গোপালপুর, চারঘাট সদর এদের নিয়ন্ত্রক চারঘাট বাজার এলাকায়। অপর দিকে মোক্তারপুর, চকমোক্তারপুর, ইউসুফপুর বাজারে এদের গডফাদার নিয়ন্ত্রণ করে বলে অনুসন্ধান জানা গেছে। তথ্যানুসন্ধানে জানা গেছে চারঘাট ও ইউসুফপুর সীমান্ত এলাকায় প্রায় দুই ডজন হুন্ডি চক্রের প্রতিনিধি রয়েছে। অনুসন্ধানে জানা গেছে এসব হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে কিছু সদস্য রয়েছে তারা মটর সাইকেল যোগে টাকা সময়মত গন্তব্য স্থানে পৌছে দেওয়া ওদের কাজ। এই হুন্ডি ব্যবসা চোরাচালানীদের টাকা লেনদেনের অন্যতম মাধ্যম। চোরাচালানীরা দেশের অভ্যন্তরে পন্য মূল্য বাবদ নগদ টাকা হুন্ডি চক্রের হাতে তুলে দেয়। যেমন গরু ও ফেনসিডিল ব্যবসায়ীরা তাদের টাকা হুন্ডির মাধ্যমে আদান প্রদান করে থাকে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিয়ে গোপনে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। কখনো যদি হুন্ডির টাকা ছিনতাই হয় তাহলে গরু ব্যবসায়ী, আম ব্যবসায়ী বলে বিভিন্ন অজু হাতে থানায় মামলা করে। এসব অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের নেটওয়ার্ক শুধু দেশেই নয় এদের সাথে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক চক্র এমন তথ্য জানা গেছে। বর্তমানে সীমান্ত এলাকার বড় বড় ফেনসিডিল ব্যবসায়ী ও গরু ব্যবসায়ীর টাকা হুন্ডির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। এসব হুন্ডি ব্যবসায়ীদের ধরা খুব কঠিন বলে আইন শৃংখলা রক্ষাকারী সংস্থা গুলো প্রতিরোধ করতে ব্যর্থ হয়। তবে বিশেষজ্ঞ মহলের মতে গোয়েন্দা সংস্থাগুলো একটু তৎপর হলে কিছুটা প্রতিরোধ করা সম্বব হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধুখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু পরবর্তী সংবাদ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads