ads

শনিবার , ১২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দরিদ্র পরিবারের সন্তান সজীব ব্রেনের সমস্যায় আক্রান্ত : তার চিকিত্সায় সাহায্যের হাত বাড়ান

খবর টি পড়েছেন : ১৮৫
দরিদ্র পরিবারের সন্তান সজীব ব্রেনের সমস্যায় আক্রান্ত : তার চিকিত্সায় সাহায্যের হাত বাড়ান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

111111111স্টাফ রিপোর্টার : প্রিয় দেশবাসী, দরিদ্র পরিবারের সন্তান শিশু সজিব (১০) এর চিকিত্সায় সাহায্যের হাত বাড়ান। সজিব ব্রেনের জটিল রোগে আক্রান্ত। সে পড়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। কিন্তু অর্থাভাবে তার সঠিক চিকিত্সা হচ্ছে না।
সজীব শেরপুর শহরের নওহাটা মহল্লার সিএনজি অটোরিক্সা চালক আবুল হাশেমের পুত্র এবং স্থানীয় নওহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। গত ১৫ জুন সকালে অন্যান্য সহপাঠীদের সাথে সেও বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে গিয়ে ক্লাশের ফাঁকে বিদ্যালয়ের মাঠে থাকা জাম গাছে উঠে জাম পাড়তে গেলে সে গাছের ডাল থেকে পা পিছলে পড়ে যায়। এতে তার হাত-পা ভেঙ্গে যায়। সে প্রচন্ড আঘাত পায় মাথায়। প্রথমে সজিবকে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ সপ্তাহ সেখানে চিকিত্সা শেষে চিকিত্সকরা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডাক্তাররা বলেছেন, হাত-পায়ের চিকিত্সা সহজেই করা গেলেও শিশু সজীবের মাথার আঘাতের কারনে ব্রেইনের ক্ষতি হয়ে গেছে। তাদের মতে, সজীবের এ রোগটিও সারানো সম্ভব। তবে চিকিৎসা করতে প্রয়োজন প্রচুর টাকা। কিন্তু ওই টাকা সজীবের দরিদ্র পিতার পক্ষে জোগার করা সম্ভব নয়। এজন্য চিকিৎসার অভাবে শিশু সজীবের অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালের বেড থেকে শিশু সজীবের আকুতি, ‘ আমি সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চাই। সবার সহায়তায় সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে যেতে চাই।’ এ জন্য প্রয়োজন সমাজের বিত্তবানদের সহায়তা। সাহায্য পাঠান ঃ ন্যাশনাল ব্যাংক, শেরপুর শাখা, সঞ্চয়ী হিসাব নং- ৩৪০১০০৩৯।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সীমান্তে বন বাগান উজার : গড়ে উঠছে… পরবর্তী সংবাদ মধুখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads