ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পর পর দু’টি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনে ট্রেনের সময়সূচীতে বিঘ্ন : সীমাহীন দুর্ভোগের শিকার যাত্রীরা

খবর টি পড়েছেন : ২১১
পর পর দু’টি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনে ট্রেনের সময়সূচীতে বিঘ্ন : সীমাহীন দুর্ভোগের শিকার যাত্রীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এম,লুত্ফর রহমান, নরসিংদী : বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচলের সময়সূচী লন্ডভন্ড হয়ে গেছে। পবিত্র রমজান মাসে হাজার হাজার রোজাদার ট্রেন যাত্রী গন্তব্যে পৌছতে না পেরে সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন লাইনে চলাচলকারী প্রতিটি ট্রেন নিধারিত সময় থেকে কমবেশী ৬ ঘন্টার পিছনে পড়ে গেছে। গত মঙ্গলবার দুপুরে ভৈরব ও গত বুধবার বিকেলে নরসিংদীর ঘোড়াশালে ১৫ ঘন্টার ব্যবধানে দুটি মালবাহী ট্রেন লাইনচ্যুতির পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ভৈরবে মালবাহী ট্রেন লাইচ্যুতির পর ট্রেন চলাচলের বিঘেœর সৃষ্টি হয়। এর উপর বুধবার বিকেল ৪ টায় ঘোড়াশালে পূনরায় মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনার পর পূর্বাঞ্চলীয় জোনের বিভিন্ন রুটে ট্রেন চলাচল দীর্ঘ ৭ ঘন্টা বন্ধ থাকে। যার ফলে ট্রেন চলাচলের সিডিউল একেবারেই উলটপালট হয়ে যায়। বিকেল ৪ টা থেকে রাত্র ১১ টা পর্যন্ত সময়ের মধ্যে চলাচলকারী মহানগর গোধূলী, ইশাখা, উপকুল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, তিতাস কমিউটার ও নোয়াখালী এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে রোজার মাসে হাজার হাজার রোজাদার ট্রেনযাত্রী মাঝপথে আটকা পড়ে মারাত্মক দুর্ভোগের শিকার হয়। বিঘœ ঘটে রোজা, ইফতার ও নামাজে। রেল কর্তৃপক্ষ ৭২২ মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের সার্ভিস বাতিল করে দেন। কর্ণফুলী ৪ ডাউন ও ৩ আপ ট্রেন আখাওড়া থেকে ঘুড়িয়ে দেয়া হয়। রাত ১২ টার চিটাগাং মেইল সকাল সাড়ে ৭ টায় নরসিংদী অতিক্রম করে। সন্ধ্যা ৭ টার তিতাস শেষ রাতে নরসিংদী ছেড়ে আখাউড়া পৌছে। এছাড়া ইশাখা, উপকুল, পারাবত, নেয়াখালী এক্সপ্রেস, কালনী সকল ট্রেনই নির্ধারিত সময় থেকে ৫/৬ ঘন্টা করে পিছনে পড়ে রয়েছে। যার ফলে পূর্বাঞ্চলীয় জোনের বিভিন্ন রেলস্টেশনগুলোতে আটকা পড়ে রয়েছে হাজার হাজার রোজাদার ট্রেনযাত্রী। নরসিংদী রেলস্টেশনে আটকে পড়া যাত্রীরা কথা বলার জন্য নরসিংদী রেলওয়েস্টশন মাস্টার নুরুল ইসলামকে কোথাও খুঁজে পায়নি। স্টেশনে শত শত যাত্রী যখন ট্রেনের জন্য অপেক্ষমান তখন নরসিংদী স্টেশন মাস্টারের রোম তালা বন্ধ। ্এ প্রতিবেদক স্টেশনে গিয়ে স্টেশন মাস্টার নুরুল ইসলামকে খুঁজে যাননি। স্টেশনের হকাররা জানিয়েছে, স্টেশন মাস্টার নুরুল ইসলাম কোন দিনই সঠিক সময়ে তার অফিসে আসেন না। তাকে কোন যাত্রী খুঁজে পাননা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব জনসংখ্যা দিবসে কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা পরবর্তী সংবাদ ৪ দিনেও গ্রেফতার হয়নি ছাত্রলীগ সন্ত্রাসীরা : অবশেষে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads