মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : ‘‘তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন’’ প্রতিপাদ্য বিষয়ে গাজীপুরের কালীগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. সাদিকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইদা পারভীন ও সহকারী পরিবার পরিকল্পনা অফিসার সুভাস চন্দ্র উপস্থিত ছিলেন। শফিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা সহকারী গীতা রানী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গোলাম রাব্বানী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার এবং সনদপত্র বিতরণ করা হয়।



















