ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ দিনেও গ্রেফতার হয়নি ছাত্রলীগ সন্ত্রাসীরা : অবশেষে আ’লীগ নেতার বাড়ী মেরামত করে দিচ্ছে জেলা নেতৃবৃন্দ

খবর টি পড়েছেন : ১৮৭
৪ দিনেও গ্রেফতার হয়নি ছাত্রলীগ সন্ত্রাসীরা : অবশেষে আ’লীগ নেতার বাড়ী মেরামত করে দিচ্ছে জেলা নেতৃবৃন্দ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Picture 10-7-14(2)এম,লুত্ফর রহমান, নরসিংদী : অবশেষে ছাত্র-লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসীদের ভেঙ্গে গুড়িয়ে দেয়া আ’লীগ নেতা ডা. মোছলেম উদ্দিনের বাড়ী মেরামতের কাজ শুরু হয়েছে। নরসিংদীর দক্ষিনাঞ্চল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ডা. মোছলেম উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফর আলী দলীয় ও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই মেরামত কাজ শুরু করেছেন। এই মেরামত কাজ তদারক করছেন আওয়ামী লীগের জেলা, সদর উপজেলা ও মাধবদী পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জানা গেছে, মাধবদী হাইব্রিড নেতা বলে পরিচিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ভারাটে সন্ত্রাসী নিয়ে গত ৭ জুলাই সকালে আওয়ামী লীগ নেতা ডা. মোছলেম উদ্দিনের বাড়ীটি দখল করার জন্য হামলা চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা বাড়ীর ভিতরে ঢুকে ডা. মোছলেম উদ্দিনের ছেলে জুবায়েরসহ বাড়ীতে থাকা লোকজনকে মারধোর করে আলমিরা ও ওয়ারড্রব ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশের পর নরসিংদী জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফর আলী ভূইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ডা. মোছলেম উদ্দিনের বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। তারা তাৎক্ষণিকভাবে মাধবদীতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমাবেশ ঘটিয়ে এই ঘটনার নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। পরে এ ব্যাপারে ডা. মোছলেম উদ্দিনের ছেলে জুবায়ের বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু দীর্ঘ ৪ দিনেও পুলিশ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করছে না। আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, সন্ত্রাসীরা একজন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে মাধবদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিছুদিন পুর্বে অবৈধ পিস্তল নিয়ে মোটরসাইকেলে উঠার সময় নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছে মাধবদী ডিগ্রী কলেজের জিএস ছাত্রলীগ নেতা ইয়াকুব ভুইয়া। এ খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হবার পরও পুলিশ তাকে গ্রেফতার করেনি। উদ্ধার করেনি অবৈধ পিস্তল। এসব অবৈধ অস্ত্রধারী ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হাইব্রিড নেতারা সারা মাধবদীতে চাঁদাবাজী, অস্ত্রবাজী চালিয়ে আওয়ামী লীগের ভাবমুর্তিকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে। তাদেরকে গ্রেফতার করা না হলে মাধবদীতে আরো বড়ধরনের ঘটনা ঘটার আশংকা রয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সফর আলী ভূইয়া ডা. মোছলেম উদ্দিনের বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদেরকে জানান যে, ডা. মোছলেম উদ্দিনের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরুপ আওয়ামী লীগ তাদের বাড়ীঘর মেরামত করতে চায়। আওয়ামী লীগ নেতৃবৃন্দের এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের লোকজন মেরামত কাজে সম্মতি দিলে তাৎক্ষনিকভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভেঙ্গে দেয়া বাড়ীটি মেরামত কাজ শুরু করেন। নেতৃবৃন্দ জানান, আপাতত নিজেদের ব্যায়ে বাড়ীটি মেরামত কাজ করা হবে। পরবর্তীতে দোষীদেরকে সনাক্ত করে তাদের নিকট থেকে বাড়ী মেরামতের ব্যয় আদায় করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পর পর দু’টি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলীয়… পরবর্তী সংবাদ ধামইরহাটে গৃহবধু খুন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads