ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকা’র বিরুদ্ধে অর্থ- বানিজ্য্য ও নিয়ম বর্হিভূত ভাবে নৈশ্য প্রহরী নিয়োগের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্কুলের অভিভাবক ও স্থানীয়রা গণ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গোনালী বামুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী বিজ্ঞাপন অনুযায়ী নৈশ্য প্রহরী পদে গত ১৭ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। এতে মিঠুন দেবনাথ, সোহাগ শেখ, আনোয়ার হোসেন ও নাজিম শেখ নামের চারজন অংশ নেয়। তখন লিখিত ও মৌখিক পরীক্ষায় অন্যান্যদের চেয়ে মিঠুন দেবনাথ খুব ভাল করে বলে জানা যায়। এ ছাড়া বিদ্যালয়টি তার বাড়ি সংলগ্ন এবং স্কুলটি নির্মাণে জমিদাতাও সেই তারা। তাই বিদ্যালয়টি সার্বিকভাবে দেখভালের সুবিধার্থে অভিভাবক ও স্থানীয়রা নৈশ্য প্রহরী পদে মিঠুনকে নিয়োগ প্রদানের চেষ্টা করেন। কিন্তু বিদ্যালয়ের সভাপতি স্বপন কুমার দেব ও প্রধান শিক্ষিকা জ্যোৎ¯œা মজুমদার অর্থ-বানিজ্য ও নিয়ম বর্হিভূত ভাবে সোহাগ শেখকে ওই পদে নিয়োগ দান করছেন এমন অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযোগকারী ইউপি সদস্য রণজিত দেবনাথ, স্কুল কমিটির সদস্য বিশ্বজিত দেবনাথ, অছেক মোড়লসহ অনেকেই জানান,, আমরা চাই স্কুলের জমিদাতা ও মিঠুনের বাড়ি স্কুল সংলগ্ন হওয়ায় তাকেই ওই পদে নিয়োগ দেওয়া হোক। তাছাড়া মিঠুন অন্যান্যদের চেয়ে ভাল প্রকৃতির। কিন্তু সভাপতি স্বপন দেব ও প্রধান শিক্ষিকা ঘুষ নিয়ে সোহাগ শেখকে নিয়োগ দিচ্ছেন। তাছাড়া সোহাগ স্থায়ীভাবে অন্যস্থানে বসবাস করে এবং সে একজন রাজাকার ও যুদ্ধাপরাধী পরিবারের সন্তান। স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোৎ¯œা মজুমদার সকল অভিযোগ অসত্য বলে জানান, নৈশ্য প্রহরী নিয়োগের ক্ষেত্রে আমাদের কোন হাত নেই। তাই অর্থ-বানিজ্য ও অনিয়মের প্রশ্নই আসে না। উপজেলা সহকারী (প্রাথঃ) শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ পরীক্ষা পরিদর্শক ভূধর চন্দ্র সানা জানান, এখানে অনিয়ম ও দুর্নীতির কোন সুযোগ নেই। আমরা পরীক্ষার পর ফলাফল উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দিয়েছি। এখন তিনি, উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রী মহোদয় মিলে নিয়োগ দিবেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, শুধু গোনালী স্কুল নয়, উপজেলা আরও স্কুলের একই অভিযোগ পত্র দায়ের হয়েছে। আমরা তদন্ত শেষে ব্যবস্থা নিব।



















