মনির হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : উপজেলার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী রামগঞ্জ থানার এজহারভূক্ত আসামী সাইফুল ইসলাম সুমনের (৩০) শ্যালক ও সহযোগী উত্তর হরিশ্চর গ্রামের মাওলানা শাহ্ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেলকে (২৫) রামগঞ্জ থানার পুলিশ হরিশ্চর গ্রাম থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গীরগাঁও গ্রামের সামছুল নূর পাটওয়ারীর ছেলে সাইফুল ইসলাম সুমন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে রামগঞ্জ, চাটখিল ও লক্ষ্মীপুর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী দেলোয়ার হোসেন রুবেল সন্ত্রাসী সাইফুল ইসলামের সুমনের শ্যালক হওয়ার সুবাদে এলাকায় আধিপত্য বিস্তার করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
থানা ওসি মোঃ লোকমান হোসেন জানান, দেলোয়ার হোসেন রুবেল রামগঞ্জ থানার এজাহারভূক্ত আসামি সাইফুল ইসলাম সুমনের শ্যালক ও সহযোগী। তাকে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।



















