রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্টজাল জব্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার আবাদপুকুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সুত্রে জানাগেছে, এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মনিরুল ইসলাম পাটওয়ারী আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন,এসময় ওই হাটে নিষিদ্ধ প্রায় ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়ে দেন। এছাড়া জাল ব্যবসায়ী মজনুর রহমানের ১ হাজার,কসাই শাহীন,আব্দুর রহিম ও গুলজার হোসেনের প্রত্যেকের ১ হাজার টাকা করে ৩ হাজার ,মৎস্য আড়ৎদার এনামুলের ১ হাজার,আয়ুডিন বিহীন লবণ বিক্রির অভিযোগে ৫জন ব্যবসায়ীর প্রত্যেকের ২ শত টাকা করে ১ হাজার ,খাজা হোটেলের ১ হাজার,আকাশ ষ্টোরের ২ হাজার, ফকির এন্ড ট্রেডার্সের ১০ হাজার,ইব্রাহিম ট্রের্ডাসের ৫ হাজার ও কিটনাশক দোকানী আব্দুল মজিদের ২শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রাণীনগর বিলএলাকা থেকে প্রায় ২০ মিটার সুতিজাল জব্দ করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুল ইসলাম পাটওয়ারী জানান।



















