ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল বারীর বিরুদ্ধে রোগীনির শ্লীলতাহানী প্রচেষ্টার অভিযোগ

খবর টি পড়েছেন : ১৮৭
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল বারীর বিরুদ্ধে রোগীনির শ্লীলতাহানী প্রচেষ্টার অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল বারীর বিরুদ্ধে নিজ চেম্বার অন্তঃস্বত্তা গৃহবধুকে শ্লীলতাহানী প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচার চেয়ে গৃহবধু যশোর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বরাবর অভিযোগ করেছেন। 

Shamol Bangla Ads

অভিযোগে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন থেকে আসা চার মাসের অন্তঃস্বত্তা গৃহবধু (১৯) শারিরীক অসুস্থতার কারণে এলাকার ইউনিটের পরিবার কল্যাণ সহকারী ফরিদা আক্তারের পরামর্শে গত ১৫ জুন ওই গৃহবধু পরিবারের কল্যাণ সহকারীকে সাথে নিয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এমও এমসি এইচএফপি ডাক্তার আব্দুল বারীর চেম্বারে আসেন। ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। পরবর্তীতে ২৩ জুন বেলা ১১ টার দিকে ওই গৃহবধু তার আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে আসেন। এ সময় তার চেম্বারের আয়া বা পিয়ন কেউ ছিল না। ডাক্তার তার আব্বাকে বাইরে বসতে বলে তিনি বাইরে চলে যান। এরপর ডাঃ আব্দুল বারী ভেতর থেকে চেম্বার আটকিয়ে দিয়ে ওই গৃহবধুকে পরীক্ষা নিরীক্ষার জন্য চেম্বারের টেবিলের ওপর শুয়ে পড়তে বলেন। সে কথামত শুয়ে পড়ার সাথে সাথে ডাক্তার বারী তার পরিহিত পাজামার বণ খুলে উলাঙ্গ করে শ্লীলতাহানীর প্রচেষ্টা চালায়। সম্মান বাচাতে ওই গৃহবধু দ্রুত উঠে ছিটখানি খুলে বাইরে চলে আসেন। বাড়ি ফিরে এসে পরিবার কল্যাণ সহকারীকে বিষয়টি জানায়। চরিত্রহীন ডাক্তার আব্দুল বারীর বিরুদ্ধে শাস্তির দাবীতে ওই গৃহবধু অভিযোগের অনুলিপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, খুলনা বিভাগীয় পরিচালক, কেশবপুর ্ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেছেন।
এ ব্যপারে ডাক্তার বারীর ০১৭১২৬৭৬৩১২ সেল ফোন নাম্বারে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি। এ অভিযোগের পর ডাক্তার বারীর বিরুদ্ধে পরিবার কল্যাণ বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। অপরদিকে নারীবিদ বাদী সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিতার পরিবার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে শিশু-কিশোর শ্রমিকের সংখ্যা বাড়ছে পরবর্তী সংবাদ কোনো ধরনের শৈথিল্য কিংবা পক্ষমূলক আচরণ গ্রহণযোগ্য হবে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads