ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে শিশু-কিশোর শ্রমিকের সংখ্যা বাড়ছে

খবর টি পড়েছেন : ২০২
মেহেরপুরে শিশু-কিশোর শ্রমিকের সংখ্যা বাড়ছে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

pic-2মেহের আমজাদ, মেহেরপুর : আগামী দিনে আজকের শিশু-কিশোররা জাতির কান্ডারি হবে । আর সেই শিশু-কিশোর শ্রমিকের সংখ্যা মেহেরপুরে ক্রমান্বয়ে বেড়েই চলেছে।
মেহেরপুর জেলা শহর সহ মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন হোটেল , মুদি দোকান, গ্যারেজ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠন ও গৃহ কর্মে অনেক শিশু-কিশোর শ্রমিক অমানবিক শ্রম দিয়ে যাচ্ছে । যে বয়সে শিশু-কিশোরদের হাতে বই, খাতা,কলম ও খেলার সমগ্রী থাকার কথা সেই বয়সে বাস্তব মুখোমুখি হতে হচ্ছে তাদের । ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা ও শিশু-কিশোরদের পরিপূর্ণ বিকাশে সহযোগিতা করা একজন সচেতন নাগরিক এবং অভিভাবক হিসাবে আমাদের সকলের দায়ীত্ব ও কর্তব্য । কিন্ত সে দায়ীত্ব ও কর্তব্য আমরা কতটুকু পালন করছি সেটা বাস্তবে মিলাতে গেলে উল্টো চিত্র ফুটে উঠছে হর- হামেশায় । ২০১১ সালের ১৪ ফেব্রয়ারী সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী সভায় নিয়মিত বৈঠকে ১৮ বছরের নিচে যে কাউকে শিশু হিসাবে স্বীকৃতি দিয়ে জাতীয় শিশুনীতি-২০১১ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় । আর এই নীতিতে আছে শিশু স্বাস্থ্য রক্ষা,সব শিশুর প্রতি বৈষম্য দূরিকরণ, সব শিশুর শিক্ষা নিশ্চিত করা.শিশুর অধিকার রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা সহ শিশুদের অপরাধ সংক্রান্ত আইন এ নীতির অন্তর্ভূক্ত ।জাতির ভবিষ্যত কান্ডারিদের নিয়ে জাতীয় শিশু নীতি অনুমোদন হলেও মেহেরপুর জেলায় যে হারে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে তাতে জাতীয় শিশু নীতির তোয়াক্কা ক’জনই বা করছে ।অপর দিকে জনগন ও অভিভাবকদের সচেতন করার লক্ষে পালন করা হয় সারা দেশের মত মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, কন্যা শিশু দিবস, মীনা দিবস সহ শিশু শিশুদের উন্নয়নে নানা দিবস , সভা- সেমিনার । কিন্ত বাস্তবে এর ফলাফল ভাবিয়ে তুলেছে মেহেরপুর জেলার সচেতন মহলকে।

কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখার বিক্ষোভ প্রদর্শন ও কর্মবিরতি

Shamol Bangla Ads

কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নতীকরণের দাবীতে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মত মেহেরপুরে বিক্ষোভ প্রদর্শন ও দিনব্যাপি কর্মবিরতী পালন করেছে বাংলাদেশ কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখা।
সোমবার সকাল ৯ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন শেষে দিন ব্যাপি কর্মবিরতী পালন করেন বাংলাদেশ কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখা। এসময় বাংলাদেশ কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফতাব আলী খান, সদস্য সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

গাংনীর মহিষাখোলা থেকে ৪ টি বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে ৪ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২ টার সময় গাংনী থানা পুলিশের এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষাখোলা গ্রামের আব্দুল লতিব এর নির্মাণাধীন বাড়ির একটি রুম থেকে বোমাগুলো উদ্ধার করেন।
গৃহকর্তা আব্দুল লতিব জানান, আমাকে ফাঁসানোর জন্য একটি কুচক্রীদল বোমাগুলো রেখে গেছে ।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, এদিন গোপন সংবাদের ভিত্তিতে মহিষাখোলা গ্রামের আব্দুল লতিব এর বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গাংনী উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা যুবলীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুবলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু, আল ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আমিরুল ইসলাম ফকির,সাবেক ছাত্র নেতা মাসুমুল আলম মিন্টু,সোহেল আহমেদ, মিজানুর রহমান হিরন, আশিকুর রহমান বকুল ও ধানখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি কিছমত আলী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ সামনে রেখে অবাধে চলছে ভেজাল সেমাই তৈরী পরবর্তী সংবাদ কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল বারীর বিরুদ্ধে রোগীনির…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads