ঝালকাঠি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) সদস্যদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) পরিচালিত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) এর ঝালকাঠি জেলা শাখা নিন্দা জানানোসহ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শাখার আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহ আলম খলিফা সোমবার এ ব্যাপারে বিবৃতি দেন। এতে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি করা হয়।

উল্লেখ্য, গত ৫ জুলাই পুলিশ প্রহরায় চট্টগ্রাম যাওয়ার পথে রাঙ্গামাটির ওমদা মিয়া হিল এলাকায় সিএইচটি কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। হামলায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইলিরা দেওয়ান এবং রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মনু ইমতিয়াজ সোহেল আহত হন।
কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১টায় মৎস্য অফিসের সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গনমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান তার বক্তব্যে উপজেলার মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সিনিয়ার সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম, সমাজ কল্যান সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, ক্যাশিয়ার মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ নাসির উদ্দিন, ও মোঃ মজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



















