সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেওয়ার লক্ষ্যকে বাস্তবায়ণ করার জন্য নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে। ৬ জুলাই রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া গ্রামে এই বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে ডাহিয়া ইউপির চেয়ারম্যান এম এম আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ায় তরুণ ও কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার মান বেগবান হচ্ছে। নতুন এই বিদ্যুত সংযোগ উদ্বোধনের ফলে ছোট বাঁশবাড়িয়া গ্রামে ২.২৫৪ কিলোমিটারে ২২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ১২৪টি পরিবার বিদ্যুত সংযোগের আওতায় আসে।

এসময় উপস্থিত ছিলেন, ডিজিএম খ.ম শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমীন,ইটালি ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, নাটোর পবিস২ সিংড়া এরিয়া পরিচালক আব্দুল ওয়াদুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক নাজিম আহম্মেদ রাজু, ইটালি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেদার হোসেন প্রমুখ।



















