ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ফরমালিনযুক্ত ফল ধ্বংস : ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৬৬
পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ফরমালিনযুক্ত ফল ধ্বংস : ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর বাজারে রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে মোট ১৪হাজার টাকা জরিমানা করেছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ফলে ফরমালিন দেওয়ার অভিযোগে ৫জন ফল ব্যবসায়ী ও ১জন পান ব্যবসায়ী প্রত্যেককে ৫’শ টাকা করে জরিমনা করেছেন। এ ছাড়া বিএডিসির লাইসেন্স বিহীন দুই বীজ ব্য্যবসায়ীকে উচ্চ মূল্যে বীজ ধান বিক্রির অভিযোগে ৫হাজার টাকা ও অবৈধ দুই হ্যান্ডটলী চালককে ৫’শ টাকা করে ১হাজার টাকা জরিমনা করেছেন। এ সময় ফরমালিনযুক্ত আম, মালটা, আপেল, খেজুর ও সামুদ্রিক শুটকী মাছ ধবংস করা হয়। অভিযানকালে সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার আ.ন.ম. আশরাফুল কবীর, কৃষি অফিসার স্বপন কুমার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নরসিংদীর কৃষানী সেলিনা জাহান আইডিবি পদক গ্রহন শেষে… পরবর্তী সংবাদ সিংড়ায় নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads