শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মাছে ফরমালিনরোধে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই রবিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “অন্ন, বস্ত্র, বাসস্থান, মৎস্য চাষে সমাধান” সেই আলোকেই উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ দেবযানি ভৌমিক প্রধান আলোচক হিসেবে মাছে ফরমালিন ব্যবহার জনিত কারণে জাতীয় স্বাস্থ্য সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাছাড়াও ফরমালিন রোধে প্রশাসনিকভাবে প্রতি সপ্তাহে মোবাইল কোর্টের মাধ্যমে ফরমালিন নিয়ন্ত্রণের আশ্বাস প্রদান করেন। অত্র দপ্তরের চলমান কর্মকান্ডের চিত্র তুলে ধরেও আলোকপাত করেন। আমিষের চাহিদা পুরনে মাছের বিকল্প নেই। সে কারণে মাছ চাষে মৎষ্য চাষীদের মাঝে ব্যাপক ভাবে আগ্রহ সৃষ্টি ও স্থানীয় ভাবে মাছের চাহিদা পূরণের লক্ষে আধুনিক মৎস্য চাষে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, মাছের পোনা সংগ্রহে সহজি করণ, মাছধরার জাল সরবরাহ এবং মাঠ পর্যায়ে পরামর্শ দানে স্বেচ্ছাসেবী নিয়োগসহ বিভিন্ন সহযোগীতা অব্যাহত আছে বলে জানান। উপজেলার পৌরসভা ও ১০টি ইউনিয়নে ২২টি সিআইজি গ্র“পের মাধ্যমে মৎস্য চাষে উদ্বুদ্বকরণ ও তাদের সার্বিক সহযোগিতার কর্মসূচী চলমান রয়েছে। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য সম্প্রসার কর্মকর্তা মঞ্জুরুল হক, ক্ষেত্র সহকারী দেলুয়ার জাহান, সাংবাদিক আব্দুল বাতেন, মোঃ এনামুল কবির, কে এম ফারুক, ফরিদ আহাম্মেদ রুবেল, সুমি মহন্ত প্রমূখ।



















