সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতা বশতঃ প্রতিপক্ষের হামলার ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার ছতর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছিল।

জানা যায়, ধান ব্যবসায়ী আবুল কালামসহ আহতরা ব্যবসায়িক কাজে জামতলী হাটে আসার পথে ছতর গ্রামের কালাম মোহরীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর হামলা করে। এতে ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন ছতর গ্রামের শমসের মোল্লার ছেলে আবুল কালাম (৩৩), মৃত জোবা মোল্লার ছেলে রেজাউল করিম (৩১), ফজলার রহমানের ছেলে পলাশ (২৭) ও পারভেজ (১৪)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় আবুল কালাম (৩৩) ও রেজাউল করিম (৩১)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় মামলা করেনি করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















