শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী থেকে ময়মনসিংহ জেলা শহরে অফিসিয়াল কাজে যাওয়ার পথে রেনেটা ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানীর এক প্রতিনিধি নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানায় তার পরিবার ও শ্রীবরদী থানা পুলিশ। এ ঘটনায় নিখোঁজ ফারুক আহম্মেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস শ্রীবরদী থানায় একটি জিডি করেছেন। জান্নাতুল ফেরদৌস জানায়, গত ৩ই জুলাই সকাল আনুমানিক ৯ টার দিকে রেনেটা ঔষধ কোম্পানীর শ্রীবরদীর জুন ক্লোজিং এর আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে তার স্বামী ফারুক আহম্মেদ ময়মনসিংহ জোনাল অফিসের উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১১ টার সময় তার স্বামীর সাথে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এসময় তিনি জানায় আমি এখন নকলায় আছি। বিকাল ৫ টার সময় আবার ফোন করলে তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে কোম্পানীর প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তাকে আর খোঁজে পাওয়া যায় নি। শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার বলেন, এ ঘটনায় নিখোঁজ ফারুক আহম্মেদের স্ত্রী অত্র থানায় একটি জিডি করেছেন গত বৃহস্পতিবার রাতে। জিডি গ্রহণের পরপরই দেশের বিভিন্ন থানায় ও পুলিশ ষ্টেশনে বার্তা পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে তৎপর রয়েছি। এ ঘটনায় শ্রীবরদীবাসীর মাঝে অপহরণ আতঙ্ক বিরাজ করছে।
শ্রীবরদীতে পঙ্গু আ’লীগ নেতাকে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

৫ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় মটর সাইকেল যোগে ভোট কেন্দ্রে যাওয়ার সময় উৎপেতে থাকা জামায়াত শিবির ক্যাডারদের হামলায় পঙ্গু বরণকারী পৌর আ’লীগের ১নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য বাবদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামিম মুসফিক বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, শ্রীবরদী উপজেলার পোড়াগড় গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বিল্লাল হোসেনের দাখিলকৃত আর্থিক সাহায্য বিষয়ক আবেদন পত্রের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে তার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য মঞ্জুর করেন। পঙ্গু আ’লীগ নেতা বিল্লাল হোসেন বলেন, নৌকা মার্কার সমথর্ক ও যুদ্ধঅপরাধীদের বিচার দাবী করায় জামায়াত শিবিরের ক্যাডাররা আমার দু পায়ের রগ কেটে আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ছেলে বলে ডেকেছে আমি আমার মা জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করি।
শ্রীবরদী সীমান্তে বিজিবি’র বনের চোরাই কাঠ উদ্ধার
রবিবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির হাবিলদার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টহল দল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজার কাঁচা রাস্তা এলাকা থেকে বনের চোরাই কাঠ পাচার কালে ৩৫ ঘন ফুট কাঠ উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাঠগুলি স্থানীয় কর্ণঝোড়া ফরেষ্ট বিটে সিজার লিষ্ট শেষে সোপর্দ করেছে বিজিবি।



















