ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাছের উত্পাদন বৃদ্ধির চমকপ্রদ ফিরিস্তি মত্স্য কর্মকর্তার ফাইলের মধ্যেই সীমাবদ্ধ : বাস্তবে মাছ সংকট চরমে

খবর টি পড়েছেন : ১৯৪
ঝিনাইগাতীতে মাছের উত্পাদন বৃদ্ধির চমকপ্রদ ফিরিস্তি মত্স্য কর্মকর্তার ফাইলের মধ্যেই সীমাবদ্ধ : বাস্তবে মাছ সংকট চরমে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Moharosi Nodiবিশেষ প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর) : এককালের মাছের অঞ্চল হিসেবে খ্যাত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা এখন প্রায় মত্স্যশূন্য হয়ে পড়েছে। চাহিদার তুলনায় বর্তমানে যে সামান্য মাছ বাজারজাত হয় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এখানে মাছের দাম স্বর্ণের দামের সঙ্গে তুলনীয়। স্থানীয় মত্স্য বিভাগ থেকে উপজেলায় মাছের উত্পাদন বৃদ্ধির চমকপ্রদ ফিরিস্তি পাওয়া গেলেও তা সংশ্লিষ্ট বিভাগের ফাইলের মধ্যেই সীমাবদ্ধ এবং বছরে এক বার জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, সরকারী কোন পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও একটি সেমিনার করেই দায় সারছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস্তবে মাছের উত্পাদন বৃদ্ধি না পাওয়ায় মাছের যোগান প্রতিদিনের চাহিদার তুলনায় হ্রাস পাচ্ছে। একদিন দেশের অন্যান্য স্থান থেকে মাছের আমদানি না হলে উপজেলার মত্স্য ব্যবসায়ীদের ব্যবসা অচল হয়ে পড়ে। অথচ উপজেলার বিভিন্ন খাল-বিলে কারেন্ট জালের মহোত্সব চললেও সংশ্লিষ্ট মত্স্য বিভাগ রয়েছে উদাসীন। 

Shamol Bangla Ads

জানা গেছে, শুধু মত্স্য বিভাগের নিষ্ক্রিয়তার কারণে এক সময়ের মাছের অঞ্চল হিসেবে খ্যাত ঝিনাইগাতী উপজেলা আজ আমদানি নির্ভর হয়ে পড়েছে। অথচ এক সময়ের মালিঝি নদী, মহারশি নদী, সোমেশ্বরী নদী, ধলি বিল, গজারমারী বিল, বগাডুবি বিল ইত্যাদি সহ বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পাবদা, ভাগনা, সরপুঁটি, বোয়াল, রুই, কাতল, চিতল, কৈ মাছ এখন বৃদ্ধদের কাছে শুধু মধুর স্মৃতি আর নতুন প্রজন্মের কাছে শুধুই গল্প। মাছের উত্পাদন হ্রাসের ব্যাপারে স্থানীয় মত্স্য চাষীদের অভিযোগ, বর্তমানে উপজেলার প্রধান নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো প্রকৃত জেলেদের হাতে নেই। এছাড়া নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে যাওয়ার কারণে মাছের প্রজনন ক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে এবং ক্ষেত-খামারে কীটনাশক ব্যবহারের কারণেও মাছের উত্পাদন হ্রাস পাচ্ছে। অন্যদিকে বিদেশী রাক্ষুসে প্রজাতির মাছ চাষের কারণেও দেশীয় প্রজাতির মাছ দ্রুত বিলুপ্ত হচ্ছে।
অপর একটি সূত্র জানায়, উপজেলায় বর্তমানে যে পরিমান জলাশয় বা মত্স্য ভান্ডার রয়েছে এর মধ্যে এক শ্রেনীর অসাধু মত্স্য ব্যবসায়ীরা নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করে মাছের প্রজননকে বাধাগ্রস্থ করছে এবং দেশীয় ছোট ছোট বিভিন্ন প্রজাতীয় মাছ ও ডিমওয়ালা মাছ বিলুপ্ত করছে। কিন্তু এক্ষেত্রে কোন রকম নজর নেই স্থানীয় মত্স্য বিভাগের। অনেকে আবার অভিযোগ করেছেন, কারেন্ট জালের ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা মত্স্য কর্মকর্তা আমিনুল ইসলামের জোগসাজস রয়েছে। এ ব্যাপারে জেলা মত্স্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট সংকটের কারণে কারেন্ট জাল আটক সম্ভব হচ্ছে না। তবে অতি শ্রীঘই অবৈধ কারেন্ট জাল আটকের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিখোঁজ পরবর্তী সংবাদ সরকারী স্লুইস গেইট গুলো অবৈধ দখলে : পেকুয়ায়…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads