রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটানা ভারী বর্ষণে নিম্ন এলাকা প্লাবিত হওয়ায় এলাকার পুকুরগুলো ডুবে মাছ চাষীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সরকারি বা জমা পুকুর লিজ নিয়ে চাষ করা পুকুর থেকে মাছ ভেসে যাওয়ায় চরম হতাশা হয়ে পড়েছে মত্স্য চাষীরা।
মাছ চাষীরা জানান, গত এক সপ্তাহ আগে থেকে শুরু হয় ভারী বর্ষণ, এক রাতের প্রবল বর্ষণে এলাকার পুকুর ,খাল, বিল ডুবে যায়। এতে করে বদ্ধ জলাশয় পুকুর বা ডোবায় চাষকৃত মাছগুলো পুকুর থেকে ভেসে যায়। আবাদপুকুর মরুপাড়ার হেলাল উদ্দীন হেলু জানান, তার ৩টি পুকুরের মাছ ভেসে যাওয়ায় প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে, মুন্সিúুরের নজিবুল্লাহ দুলাল জানান, গত এক সপ্তাহের ভারী বর্ষণে বেশ কয়েকটি লিজকৃত পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে । কালীগ্রাম ডাকাহার পাড়ার আদর্শ মৎস্য চাষী আনোয়ার হোসেন জানান, ভারী বর্ষণে তার প্রায় ৫টি পুকুর থেকে প্রায় দেড় লক্ষ টাকার মাছ ভেসে গেছে, তিনি আরও জানান, অনেক মাছ চাষী রয়েছে যাহারা বিভিন্ন ব্যাংক বা এনজিও থেকে ঋণ নিয়ে সরকারি বা জমা পুকুর ইজারার মাধ্যমে মাছ চাষ করছে তাদের চরম ক্ষতি হয়েছে প্রবল এই বর্ষণে। এছাড়াও এলাকার শত শত মাছ চাষীর পুকুর ডুবে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। ফলে পুকুরের ইজারা মূল্য ব্যাংক বা এনজিও ঋণ পরিশোধ করা এবং মাছ চাষ ও সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হবে।
এব্যাপারে রাণীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন জানান, উপজেলার পূর্বাঞ্চল এলাকার পারইল,একডালা ও কালীগ্রাম ইউনিয়নে পুকুরের সংখ্যা বেশি। বিশেষ করে ওই এলাকার মৎস্য চাষীদের খুব বেশি ক্ষতি হয়েছে। তবে সংশ্লিষ্ট কোন নির্দেশনা না থাকায় কি পরিমানে ক্ষতি হয়েছে তার তালিকা তৈরি করা হয়নি।#
রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর রাণীনগরে টিভিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদুল ইসলাম খাঁন (৪৫) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যাা অনুমান সারে ৭টায় উপজেলার বেতগাড়ী গ্রামে। ফরিদুল ইসলাম ওই গ্রামের মোঃ মোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানান, তার নিজ বাড়ীতে বিদ্যুৎ বোড থেকে টিভিতে সংযোগ দেয়ার সময় স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যান।



















