ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

খবর টি পড়েছেন : ১৮৮
রাজারহাটে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজারে সোমবার দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মাছ ও বেকারী গুলোতে এ অভিযান চলাকালে রেল ষ্টেশন সংলগ্ন গুঞ্জন ফ্যাক্টরিতে নিম্নমানের পটেটো, মেয়াদ উত্তীর্ণ কেক ও নোংরা পরিবেশ থাকার দায়ে ওই বেকারীর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মালামালগুলো নষ্ট করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ফরমালিন ও ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় : গৌরবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত পরবর্তী সংবাদ রাণীনগরে ভারী বর্ষণে এলাকা প্লাবিত : মত্স্যচাষীদের লক্ষ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads