ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় : গৌরবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

খবর টি পড়েছেন : ১৮৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় : গৌরবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

RU Pic1bরাজশাহী প্রতিনিধি: আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ ৬২তম বর্ষে পর্দাপন করলো। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাদদেশ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়ক পদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। বেলা ১১ টায় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাবি ভিসি প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন’র পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার মু. এন্তাজুল হক। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, জনসংযোগ প্রশাসন ড. ইলিয়াছ হোসেন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাকুসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় দেশের ক্রান্তি লগ্নে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ বিশ্ববিদ্যালয়। আগামী দিনেও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নেতৃত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় সহিংসতার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত করতে হলে রাজনৈতিক সংগঠনগুলোর মাঝে সমঝোতা দরকার।
তিনি আরো বলেন, রাবি ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক দূর করতে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান রাবি উপাচার্য।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। ওই সময় অস্ট্রেলিয়ান স্থপতি ড. সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় ১৯৬৪ সালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে মনোরম বৃক্ষশোভিত মতিহারের সবুজ চত্বরের ৩শ হেক্টর জমিরতে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে বিশ্ববিদ্যালয়টি।
বর্তমানে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এ বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদের আওতায় ৫০ টি বিভাগে চার বছর মেয়াদি অনার্স এবং এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে আসছে। এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট। আর এইসব শিক্ষার্থীদের জন্য শিক্ষক রয়েছেন প্রায় ১২শ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাঘায় ৫ শতাধিক নারী নির্যাতনের শিকার পরবর্তী সংবাদ রাজারহাটে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads