রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় চলতি বছরের ৬ মাসের মধ্যে ৫ শতাধিক নারী নির্যাতনের শিকার হয়েছে বলে এক সূত্রে জানা গেছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় স্থানীয় স্ব-উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক উদ্যোগ গ্রহন’ প্রকল্পের এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এক জরিপে জানা যায়, উপজেলার পাকুড়িয়ায়, বাজুবাঘা, বাউশা ও আড়ানীতে, মোট ১৮৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ, পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৩ শতাধিক নরী নির্যতনের শিকার হয়েছে। সব মিলে পুরো উপজেলায় পাঁচ শতাধিক নারী নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে।
স্ব-উন্নয়নের নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক উদ্দ্যেগ গ্রহন প্রকল্পের জরিপে তাদের কাছে ১৮৪ জন নারী নিযাতনের রয়েছে। এরমধ্যে বর্তমানে অভিযোগ রয়েছে ৫৬ টি। ইতিমধ্যে তাদের মাধ্যমে ১২৩ জন নির্যাতিত নারী কাউন্সিলিং সহায়তা পেয়েছে এবং ৩৬ জন নির্যাতিত নারী পূর্ণ সমাধান পেয়েছে। এছাড়াও এদের মাধ্যমে তালাক প্রাপ্ত মহিলাদের অভিযোগের প্রেক্ষিতে ৪ লক্ষ ৯১ হাজার মহরানা আদায় করে দিয়েছেন। এই সংস্থার অর্থায়নে মহিলা আইনজীবী সমিতির আইনজীবীর মাধ্যমে নারী নির্যাতন মামলা আদালতে বিচারের রয়েছে।

আমদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক ও স্ব-উন্নয়ন উপজেলা ফোরামের সদস্য মোঃ আতাহার আলী বলেন, যে হারে সমাজের নারী নির্যাতনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অতিসত্বর এনজিওর পাশাপাশি সরকারিভাবে কার্যক্রম ও গতিশীল এবং সাধারণ মানুষ সচেতন হয়ে এর প্রতিকার গ্রহণ না করলে ভয়াবহ আকার ধারণ করবে। তবে উপজেলার চারটি ইউনিয়নে তালাকপ্রাপ্ত মহিলাদের দেনমোহর না পাওয়া, সন্তানের অভিভাবকত্ব না পাওয়া। এছাড়া শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। বেশির ভাগ অভিযোগই যৌতুকের কারণে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়াও রং কালো বলেও নারীকে নির্যাতিত হতে হচ্ছে পাষণ্ড স্বামীর ঘরে।
উপজেলা নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক উদ্দ্যেগ গ্রহন প্রকল্পের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, উপজেলা বিশিষ্ট্য ৬০ জন ব্যক্তিদের নিয়ে উপজেলা ফোরাম তৈরী করেছেন এবং চারটি ইউনিয়নে টিম গঠন করে ওয়ার্ড পর্যায়ে ৫২টি উপ-কমিটির মাধ্যমে পারিবারিক নারী নির্যাতন রোধে কাজ করে যাচ্ছি। এছাড়া ওই কমিটির সদস্যদের নিয়ে প্রতিমাসে উঠান বৈঠক করা হয়।

প্রকল্প আইনজীবী অ্যাডভোকেট শামীম আক্তার মায়া বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রকল্পের কাছে নির্যাতিত নারীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের আইনি পরামর্শ দিয়ে থাকি।#



















