ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর কৃষানী সেলিনা জাহান আইডিবি পদক গ্রহন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন

খবর টি পড়েছেন : ১৬৯
নরসিংদীর কৃষানী সেলিনা জাহান আইডিবি পদক গ্রহন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Narsingdi Picute 1 (4)এম লুত্ফর রহমান, নরসিংদী : বাংলাদেশের নারী উদ্যোক্তা ও খাদ্যে নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক “ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক” আইডিবি এ্যাওয়ার্ড পেয়েছেন নরসিংদীর কৃতি সন্তান কৃষাণি সেলিনা জাহান। সূত্রজানায়, বিশ্বের ৫৬ টি রাষ্ট্রের মধ্যে বাছাই করে দুইজন নারীকে এ আইডিবি এ্যওয়ার্ড প্রদান করেছে। একজন হলেন বাংলাদেশের কৃষাণি সেলিনা জাহান ও অন্যজন মরক্কো এক নারী উদ্যোক্তা। 

Shamol Bangla Ads

জানাযায়, গত ২০ জুন সৌদি এয়ারলাইন্স এ আইডিবি’র আমন্ত্রনে পদক গ্রহনের জন্য বাংলাদেশ ত্যাগ করেন নরসিংদীর কৃতি সন্তান কৃষানি সেলিনা জাহান। গত ২৫ জুন সৌদি আরবের জেদ্দায় হিলটন হোটেলে ৫৬ টি রাষ্ট্রের প্রধান ও প্রতিনিধিগন এর উপস্থিতিতে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভূইয়াসহ ৩৫ জন। সৌদি আরবের জেদ্দায় আইডিবি এর প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সৌদি বাদশাহ ইব্রাহীম আল আবদুল আজিজ এর কাছ থেকে আইডিবি এ্যাওয়ার্ড গ্রহন করেন বাংলাদেশের গর্ব নারী নক্ষত্র সেলিনা জাহান। সার্টিফিকেট ও এ্যাওয়ার্ড গ্রহন সহ এ পদকের আর্থিক পুরস্কার হিসেবে ২৫ হাজার ইউএস ডলার যার দেশীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা পেয়েছেন। এ সফর সঙ্গী হিসেবে তার স্বামী সংগঠনের উপদেষ্টা শাহজাহান মিয়া ও কনসালটেন্ট কে.এইচ করিম পিটু ছিলেন। পদক গ্রহন শেষে গত ২৭ জুন তিনি দেশে ফিরে এসেছেন। নরসিংদীর শিবপুর উপজেলার সৈকারচর গ্রামের কৃষাণি সেলিনা জাহান গ্রামীণ কৃষক দারিদ্র বিমোচন আত্মকল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক। সেলিনা জাহান একজন কৃষাণি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু কৃষি পদক, চ্যানেল আই কৃষি পদক (এক লক্ষ টাকার প্রাইজ মানি), মহান স্বাধীনতা দিবস পদক ও বাংলাদেশ মহিলা পরিষদ পদক সহ বিভিন্ন সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট পেয়েছেন। তিনি ভার্মিকেচোঁ কম্পোষ্ট ও বিষমুক্ত সবজি উৎপাদন সহ বহু নারীকে কর্মক্ষম করে গড়ে তোলেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় উল্টো রথযাত্রা উত্সবে লাখো মানুষের ঢল পরবর্তী সংবাদ পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ফরমালিনযুক্ত ফল ধ্বংস : ১০…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads