আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার তালীর ছাতন পাড়া গ্রামে রবিবার রাতে ওয়াজেদ মোল্লার লিজ নেওয়া ৬টি পুকুরে বিষ ঢেলে দেড় থেকে তিন ইঞ্চি সাইজের প্রায় ২৮ লাখ পোনা নিধন করেছে দুবৃত্তরা। নিধন হওয়া পোনার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। কান্না জরিত কন্ঠে ওয়াজেদ মোল্লা বলেন, ছাতন পাড়া গ্রামে ৯টি পুকুর লিজ নিয়ে বিক্রির জন্য প্রায় ৪০ লাখ পোনা উৎপাদন করি। এর মধ্যে রবিবার রাতে শক্রতা বশত দুবৃত্তরা ৬টি পুকুরে বিশ ঢেলে প্রায় ২৮ লাখ পোনা নিধন করে। সোমবার সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি লাখ লাখ পোনা মরে ভেসে উঠেছে। এখন আমার পথে বশা ছাড়া আর কোন উপায় নেই। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মিজানুর রহমান জানান, ঘটনা শুনেছি তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমতলীতে কোডেকের চাষী সমাবেশ অনুষ্ঠিত

আমতলীর মানিকঝুরিতে সোমবার সকালে ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিস এর কারিগরী সহযোগিতায় কোডেক এআইএন প্রকল্প ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক চাষী সমাবেশ ও উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। মো: হারুন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মো: জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ডফিস টেকনিক্যাল স্পেশালিষ্ট শফি উল্লাহ ও সিদার্থ ভৌমিক প্রমুখ।



















