ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে নামুইট গ্রামের রাস্তাগুলোর বেহাল দশা

খবর টি পড়েছেন : ২০৭
নন্দীগ্রামে নামুইট গ্রামের রাস্তাগুলোর বেহাল দশা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া নন্দীগ্রাম উপজেলার পাকা সড়ক গুলোর অবস্থা এখন বড়ই করুন। এবড়ো-থেবড়ো খানা খন্দে পরিনত হয়েছে প্রায় সব সড়ক এ অবস্থা চলে আসছে দীর্ঘদিন থেকে ফলেই পথ চারিদের জন দুর্ভোগ বাড়ছে। নামুইট গ্রামের সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও ট্রাক,বাস, মিনি বাস, লসিমন, করিমন চলাচল করে কিন্তু সড়কটির সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেশির ভাগ স্থানে কর্পেটিং উঠে গিয়েছে। আবার কোথাও ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের নিয়মিত যাতায়াতকারী মোঃ সিদ্দিকুর রহমান বলেন, খানা খন্দে ভড়া সড়কে চলার যন্ত্রনা দোজখের যন্ত্রনাকে হার মানবে। এর মতন খারাপ রাস্তা কোনোটে দেখি নাই। নন্দীগ্রাম-নামুইট গ্রামের রাস্তার কোনার এক হাত পর পর পিচ উঠিয়ে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলে গর্ত গুলোতে পানি জমে। তখন এ রাস্তা দিয়ে আমরা হাটতে পারিনা। এ সড়কের লসিমন চালক বলেন, নন্দীগ্রাম থেকেই খারাপ রাস্তায় পরতে হয়। এ রাস্তা দিয়ে গাড়ী চালানোর সময় জীবনটা বাহির হইয়া যায় এবং গড়িরও ক্ষতি হয়। জন-দুর্ভোগ পরতে হয় যাত্রীদেরও। নামুইট গ্রামের ধান ব্যবসায়ী আলহাজ্ব মোঃ গোলাম রোব্বানী বলেন, সড়কটি সংস্কার করতে অসুবিধা কোথায় বুঝিনা। আর কতদিন সড়কটির এ অবস্থার করনে ব্যবসায়ী ও পথ চারীদের দুর্ভোগ পহাতে হবে। এদিকে নন্দীগ্রাম উপজেলার সদরের সড়ক গুলো ভাঙাচুড়া। ইট-সুড়কি কার্পেটিং উঠে পথ চলা দায় হয়েছে। উপজেলা ঢাকইর থেকে হিন্দুপাড়া পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও এ সড়ক গুলো সংস্কার না করায় পথ চারীদের দুর্ভোগ চরমে উঠেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৩ ফার্মেসীর… পরবর্তী সংবাদ তালতলীতে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে ৩৫ লাখ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads