ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে চন্দনা নদীর ভাঙ্গনের কবলে এলজিডির রাস্তা

খবর টি পড়েছেন : ১৮০
মধুখালীতে চন্দনা নদীর ভাঙ্গনের কবলে এলজিডির রাস্তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

CHANDANA NADIমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত চন্দনা নদী। এ বছর পানি উন্নয়ন বোর্ড চন্দনা নদী পূনঃ খনন করে। নদীর পূর্বপাড় দিয়ে এলজিডির রাস্তা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ভাবে নদী খনন করায় সামান্ন বৃষ্টি হওয়ায় নদীর পূর্বপাড় ধসে পরতে শুরু কারায় এলজিডির রাস্তা হুমকির মুখে। কোরকদি বাজার সংলঘœ এবং সেতু থেকে উত্তর পাশে প্রায় ১শ মিটার এলজিডির রাস্তাসহ কোরকদি বাজার এর প্রায় ১০/১২টি দোকান ঘর(টঙ্গ) ইতোমধ্যে চন্দনার ভাঙ্গনের মুখে পড়েছে। অতি দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো ফাটল ধরা পুরো রাস্তাই চন্দনার বুকে বিলিন হয়ে যাবে বলে ধারনা করছে স্থানীয়রা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবিরের সাথে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন রাস্তায় ফাটল এবং নদীতে যে ভাঙ্গছে সেটা আমরা অবগত হয়েছি। রাস্তা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টিচার টিউশন ফি না পাওয়ায় মধুখালীতে মাধ্যমিক শিক্ষকদের মাঝে হতাশা

Shamol Bangla Ads

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) শিক্ষকদের প্রায় এক বৎসরের টিউশন ফি প্রকল্পের কাছে পাওনা বলে জানা গেজে। সারা দেশে মধুখালী উপজেলাসহ ১২৫টি উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড একসেসমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর প্রকল্পের আওতায় টিচার টিউশন ফি পেয়ে থাকেন। ২০১৩ সালের দ্বিতীয় কিস্তির টিউশন ফিসহ ২০১৪ সালের কোন টিচার টিউশন ফি না পাওয়ায় শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে। ২০১৩ সালের দ্বিতীয় কিস্তি জুলাইÑডিসেম্বর যেটা ২০১৩ ডিসেম্বরের মধ্যেই টিচার টিউশন ফি পায়ার কথা কিন্ত সেটা পাওয়াতো দুরের কথা চলতি ২০১৪ সালের জানুয়ারী – জুনও পাওনা রয়েছে শিক্ষকদের প্রকল্পের কাছে । ২০১৪সালের জানুয়ারী-জুন ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি প্রদানের জন্য এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। টিচার টিউশন ফি না পাওয়ায় এবং সামনে পবিত্র ঈদুল ফিতর হওয়ায় সেকায়েপ প্রকল্প ভুক্ত সকল প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগি শিক্ষকগন। এ ব্যাপারে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদের সাথে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড একসেসমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং উক্ত প্রকল্পের মেয়াদ বর্ধিত করনের জন্য চুক্তি নবায়নের জন্য শিক্ষগন টিউশন ফি পেতে বিলম্ব হচ্ছে। আমাদের অফিস থেকে প্রয়োজনীয় দলিলপত্র উর্দ্ধতন কর্মকর্তার দপ্তরে প্রেরন করা হয়েছে ,আমরা আশা করছি অতি দ্রুত হয়তো টিউশন ফি শিক্ষকদের মাঝে বিতন করতে পাবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়ায় যানজটে দূর্ভোগ : ৩ দিন যাবত যান… পরবর্তী সংবাদ পেকুয়ায় বেগুনীর পরিবর্তে পেপেনি!

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads