এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় বেগুনের কেজি ৮০ টাকা তাও আবার পোকাক্রান্ত বেগুন। রমজানে ইফতার সামগ্রীর প্রিয় আইটেমটি বেগুনের চিমটায় বেশমের প্রলেপ সামেত তৈরী বেগুনি বলেই বেগুনের চাহিদা বেড়ে গেছে সবার কাছে। সতেজ বেগুন এখন পেকুয়ার হাট বাজার থেকে উধাও। দামও নাগালের বাইরে তাই বেগুনের পরিবর্তে পেপে দিয়ে বানানো হচ্ছে বেগুনি নামক প্রিয় ইফতার আইটেমটি তাই বলে স্থানীয়রা এটির নামও দিয়েছে বেগুনি নয় পেপেনি। বেগুনের মতো অন্যান্য সবজির বাজারও নিয়ন্ত্রণহীন। পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০টাকায়। কাচা মরিচের দাম ৮০টাকার ওপরে। ধনে পাতা কিনতে গিয়ে থমকে যাচ্ছে ক্রেতারা। মাত্র চারটি পাতার দাম হাকাচ্ছে ১টাকা থেকে ২টাকা। ডেরসের জন্যে টানাটানি হচ্ছে তাও কেজি ৬০ থেকে ৭০টাকা। শাকের সরবরাহ আছে বলে গরীব মানুষের ভিড়ও শাক বিক্রেতাকে গিরে। যদিও পাট শাক ও কলমি শাকের মধ্যে সীমাবদ্ধ বাজার। মাছের বাজারে আগুন এখনো ঝলছে ধাও ধাও করে গরীব মানুষের হা হুতাশ না কিনেই বাড়ী ফিরছে অসহায় কর্তা। মছ নাম ধরতে ৩শটাকা কেজি। কয়জনে রাখে ক্রয়ক্ষমতা। এখনো বাজার মনিটরিং কমিটির দেখা নাই পেকুয়ার হাট বাজারে। লাগামহীন দর অসহ্য যন্ত্রণায় ক্রেতারা বেসামাল পরিবারে নিয়ে দিতে অক্ষম চাহিদার পণ্যটি। ক্রয়ক্ষমতার পাঙ্গাস আর ফার্মের মুরগিও বাড়িয়ে বিক্রি করছে বলে চাহিদার অন্য একটি না কিনে সেখানে স্বস্থির নি:স্বাশ ফেলে বাড়ি ফেরা যদিও গিন্নীর অপছন্দেও মস্তক নত স্বস্থিতে থাকতে হচ্ছে বলে অতৃপ্তির অভিযোগ। চাষাবাদের কাজ শুরুর দিন আরো অনেক রয়েগেছে লবণের মৌসুম শেষ মৌসুমী শ্রমিকেরা বেকার দিন যাপন তাতে রমজানে পরিবারে সরবরাহ করতে হচ্ছে একটু ভাল সামগ্রী। দিশে হারা শ্রমিকরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি ঘরে নিয়ে যেতে অক্ষম বলে মলিন চেহারায় ঘুরছে হাট বাজারে অগত্যারা। এই পণ্য ওই পণ্য দরদাম করে অনেকে না কিনে ফিরে যেতে দেখা যায়। ক্রেতাদের অভিযোগ রমজান আসলেই যে, দ্রব্য মূল্য বাড়িয়ে দিতে হবে এমনটা নিয়ম হয়েগেছে। পাইকারী বাজারে বা সবজি মহলে এতদামনা কিন্তু হাট বাজারে বিক্রি হচ্ছে কয়েকগুণ বাড়িয়ে এধশা থেকে খেটে খাওয়া হৃতদরিদ্রদের মুক্তি মিলেনা শুধু সঠিক তদারকির অভাবে। একজন রিক্সা চালক রাত ১১টাতেও সংসারের চাহিদা সামেত বাজার সামগ্রী কিনতে পারেনি বলে রাত জেগে রিক্সা চালাতে থেকে গেছে পেকুয়া চৌমুহনীতে। তার অভিযোগ মানুষের বাজারের টাকা নেই রিক্সাতে চড়ছে কম বাড়াও নেই এদিকে সন্তানের চাহিদা আম নিয়ে যেতে হবে তিনি এখনো জানেনা চাল সহ ভাত খাওয়ার সামগ্রী কিনে আমের টাকা বাচাতে পারে কিনা। সব মিলিয়ে সাধারণ মানুষের দু:খের অন্তনেই আয় রোজগার নিয়ে সামঞ্জস্য করাতে।
পেকুয়া বাজারে ফের সশস্ত্র মিছিল
আতংকে দোকানপাট বন্ধ

পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে আবারো চিহ্নিত সন্ত্রাসীরা ওপেন সশস্ত্র মিছিল করায় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতংকের সৃষ্টি হলে দোকান পাট বন্ধ করে ক্রেতা বিক্রেতা দিকবিদিক ছুটাছুটি করে নিরাপদে সরে গেছে। জানাযায়, হঠাৎ কোন প্রকার রাজনৈতিক ইস্যূ ছাড়া ৫জুলাই দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আ.লীগ নেতা বারেকের নেতৃত্বে ৫০/৬০জন লোক জয় বাংলার শ্লোগান দিয়ে বাজারের পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা সহ বাজারের আভ্যন্তরীন সড়ক গুলো প্রদক্ষিণ করেছে। নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য ব্যবসায়ী বলেছে পবিত্র রমজান মাসে মোটামোটি শান্তভাবে চলছিল হঠাৎ চিহ্নত ডাকাতরা ওপেন অবৈধ অস্ত্র উচিয়ে মিছিল করায় সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে। লুটপাটের ভয়ে বাধ্য হয়ে দোকান পাট বন্ধ করে নিরাপদে চলে যেতে হয়েছে ব্যবসায়ীদের। আওয়ামীলীগের চলমান গ্রুপিং এর কারণে উপজেলা সভাপতি ও সম্পাদক গ্রুপ বনাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে বাজারের কর্তৃত্ব নিতে মূলত পাল্টাপাল্টি মহড়ার অংশ হিসেবে এ মিছিলটি আ.লীগ সভাপতি ও সম্পাদক গ্রুপ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কয়েকজন ক্রেতা জানিয়েছেন প্রয়োজনীয় সওদা কিনতে ইফতারের পরে তারা পেকুয়া বাজারে এসে কোন কিছু কিনতে না পেরে চলে যেতে হয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন কোন প্রকার রাজনৈতিক কর্মসূচী ছাড়া ওপেন অবৈধ আগ্নেয়াস্ত্র দা কিরিচ গুলাবারুদ সহ রণপ্রস্তুতি নিয়ে বাজারের অভ্যন্তরে মিছিল করায় বাজারের ব্যবসা বাণিজ্য সংকটের মুখে পড়েছে। পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মিনহাজউদ্দিন বলেন, প্রশাসন যদি পুলিশি টহল জোরদার না করে তাহলে নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা বাণিজ্যের চরম ক্ষতি হবে।
পেকুয়ায় যুবলীগ নেতাকে ভ্রাম্যমান আদালতে ২ বছরের কারাদন্ড
প্রতিবাদে সড়ক অবরোধ

মাদক দ্রব্য আইনে পেকুয়া উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আলী হোসেনকে দু বছরের কারাদন্ড দিয়ে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। এদিকে যুবলীগনেতা আলীহোসনকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরের পেকুয়া চৌমুহনী মোড়ে সড়কে অবরোধ সৃষ্টি করলে যানচলাচল বন্ধ হয়ে প্রায় ১ঘন্টার অধিক সময় আটকে থাকে যাত্রীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় ৫ জুলাই দুপুর ২ টায় পেকুয়া চৌমুহুনীস্থ একটি স্বর্ণদোকান থেকে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল সঙ্গী ফোর্স এসে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক বঙ্গবন্ধু পরিষদের নেতা আলী হোসেনকে (২৭) আটক করে থানায় নিয়ে যায়। থানা সূত্রে জানায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এম এ হক ও এস আই রেজাউল করিম চৌধূরী ধৃত যুবলীগ নেতাকে গাজাসহ উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রষ্ট আদালতে হাজির করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রষ্ট মীর শওকত হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য আইনে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলে হাজতে প্রেরণ করেন। সে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাড়ি এলাকার জহিরুল ইসলামের ছেলে। সাজা দেওয়ার পর পরই বরইতলী মগনামা সড়কের পেকুয়া চৌমুহনী স্টেশনে গাছ ফেলে সড়কে ব্যরিকেড দেয় যুবলীগ নেতাকর্মীরা। এসময় দোকান পাট বন্ধ করে ব্যবসায়ীরা দিক বেদিক সরে যায়। প্রায় ১ঘন্টা মগনামা বরইতলী সড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর শওকত হোসেন ও পেকুয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) এম এ হক নেতৃত্বে সঙ্গী ফোর্স এসে ব্যরিকেডকারীদের কে ধাওয়া দেয়। এসময় উত্তেজিতরা পুলিশকে লক্ষ্য করে টিল ছুটে। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানচলাচল স্বাভাবিক হয়। এদিকে সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম জানিয়েছেন যুবলীগ নেতা আলী হোসেন কে অন্যায়ভাবে আটক করে অমানবিক নির্যাতন চালিয়ে তার পকেটে গাজা দিয়ে সাজা দিয়েছে থানা প্রশাসন। এদিকে আলী হোসেনের পরিবার দাবী করেন যুবলীগ নেতা আলী হোসেনকে ওসি থানায় নিয়ে হাজত খানায় আটকে রেখে হাত-পা রঁিশ দিয়ে বেঁেধ লাঠি দিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে গুরুতর আহত হন আলী হোসেন। এসময় কিছু গাঁজা দিয়ে আলী হোসেনকে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করেন। আর নির্বাহী হাকিম মীর শওকত হোসেন পুলিশের উপস্থাপন মতো নিরাপরাধ আলী হোসেনকে ২ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন বলে জানিয়েছেন তার পরিবার। এদিকে যুবলীগের নেতাকর্মীরা পেকুয়া থানার ওসি হাবিবের শাস্তিসহ থানা থেকে জরুরী প্রত্যাহার দাবী করেছেন। এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালালে তার কাছ থেকে গাঁজা পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর বরাবর সোপর্দ করলে তিনি নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। তার সাজার ব্যাপারে থানার কোন হাত নাই।
পেকুয়ায় ভিজিএফ এর চাউল বিতরণে ব্যাপক অনিয়ম টেক অফিসার লাঞ্চিত
পেকুয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন করতে গিয়ে আ’লীগ নেতা কর্তৃক টেক অফিসার লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৫ জুলাই সকাল ১০ টার দিকে বারবাকিয়া ইউনিয়নে হতদরিদ্র মাঝে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে টেক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মিজানুর রহমান। টেক অফিসার সাংবাদিকদের জানান, বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল শামা কর্তৃক চাউল বিতরনের তালিকার বাইরের লোকজনদের জন্য চাউলের তদ্বির শুরু করে। এতে টেক অফিসার মিজানুর রহমান বাধা প্রদান করলে প্রথমে আ’লীগ নেতার সাথে বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি টেক অফিসার উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য মোবাইল করলে তার মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটি ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে আ’লীগ নেতা আবুল শামার মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বারবাকিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
পেকুয়ার উজানটিয়ায় দোকানে ডাকাতি : ৪ রাউন্ড গুলি বর্ষণ
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার কবির আহমদ সওদাগরের দোকানে সশস্ত্র ডাকাতদল হানাদিয়ে ব্যাপক লুটপাট চালিয়েছে। স্থানীয় লোকজন বলেন, ৪জুলাই দিবাগত রাত দেড়টার দিকে বদরখালী ইউনিয়নের জব্বারের পুত্র শহিদুল্লাহ, আবদুল করিমের পুত্র সাহাব উদ্দিন, দলাইয়া, নয়ন, গিয়াসের নেতৃত্বে ১৫/১৬ জনের স্বশস্ত্র ডাকাত কবির আহমদ সওদাগরের দোকানে হানা দিয়ে টিভি, ডিস এন্টিনা, সৌর বিদ্যুতের ব্যাটারী, মোবাইল ২০ টি ও অন্যান্য মালামাল সহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বিশ্বকাপের খেলা দেখতে আসা লোকজনের নিকট থেকে নগদ টাকা, মোবাইল সেটগুলি ডাকাতি করে নিয়ে যায়। এতে দোকানের মালিক কবির আহমদ সওদাগরের লোকজন ডাকাতদের বাধা দিলে ডাকাতদলের এলোপাতাড়ি হামলায় কবির সওদাগর, জাবেদ আহত হয়। খবর পেয়ে এলাকার মহিলারা লাঠি সোটা নিয়ে এগিয়ে গেলে ডাকাদল ৪ রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। ওই এলাকার নিবাসী এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু জানান, প্রায় সময় বদরখালীর লোকজন উজানটিয়ায় এসে ডাকাতি করে। স্থানীয় মেম্বার ওমর ফারুক জানান, ডাকাতির ঘটনার ব্যাপারে তিনি সত্যতা স্বীকার করেন। ডাকাতরা চলে যাওয়ার সময় ৪ রাউন্ড গুলি করেছে বলে এ প্রতিনিধিকে জানান। তিনি আরো বলেন, এমনকি ডাকাত দল চিংড়ি প্রজেক্টের মাছ পর্যন্ত লুট করে নিয়ে যায়।



















