রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দূর্র্নীতির কারণে ৩ বছর পার না হতেই দেখা দিয়েছে ব্যাপক খানাখন্দ ও ভাংঙ্গন। পুরো রাস্তায় এখন অসংখ্য গর্তের সৃষ্ঠি হয়েছে। বৃষ্টির পানি ও বড় বড় গর্তের কারণে গত ৩ দিন যাবত বিভিন্ন স্থানে ট্রাক-বাস ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আইন মনিরুল ইসলাম, উপসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী ও রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।আটকা পড়েছে। এতে করে ১৭ কিলো মিটার এই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আর এর ফলে তিন উপজেলার লক্ষাধিক সাধারন মানুষ ও যানবাহন চলাচলে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। রবিবার পুঠিয়া-তাহেরপুর সড়ক ঘুরে দেখা গেছে, তেবাড়ীয়া নামক স্থানে সড়কের গর্তে ট্রাকের চাকা আটকে পরে। এতে সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যšত সড়কটিতে সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ হয়ে পরে। গত শনিবার পশ্বিমভাগ নামক স্থানে ট্রাক আটকে গেলে সকাল থেকে সন্ধা পর্যšত যানবাহন চলাচল বন্ধ থাকে। গত শুক্রবারও অর্ধ বেলা যানবাহন চলাচল বন্ধ থাকে এই সড়কটিতে।সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানাগেছে, ৩ বছর পূর্বে ৫ কোটি ৮০ হাজার টাকার বিনিময় পুঠিয়া সদর থেকে তাহেরপুর বাজার পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কটির জর্রাজীর্ন্ন স্থান গুলো পূর্ণ সংস্কার করে পাবনা জেলার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি এই সড়কে। জানাগেছে সে সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের বিশেষ সহযোগিতায় নামমাত্র সংস্কার কাজ দেখিয়ে সটকে পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
পশ্বিমভাগ এলাকার মনিরুল ইসলাম জানান, পুঠিয়া-তাহেরপুর রাস্তাটি সংস্কারের পর থেকেই জরাজীর্ন হয়ে পরে। পুরো সড়ক জুড়ে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর যানবাহন গুলো সড়কের গর্তে পড়ে আটকে যাচ্ছে। আবার অনেক সময় গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে রাস্তাতেই উল্টে পড়ে যানবাহন ও পথচারী চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। ধোকড়াকুল এলাকার সোহেল রানা জানান, আঃ সালাম জানান, সড়কের গুরুত্বপূর্ণ বাজার ও এর আসে-পাশে কিছু জায়গায় স্বল্পমাত্রায় বিটুমিন ব্যবহার করে কার্পেটিং করা হয়েছে। আর বাকি সড়ক জুড়ে তেমন কোনো সংস্কার কাজ করা হয়নি।কার্পেটিং এর সময় নিন্ম মানের ইট ও বালুর পরিবর্তে ভরাট এবং পাথর কুচির পরিবর্তে ভাংড়ী ইট ব্যবহার করা হয়েছে বলে সংস্কারের প্রথম থেকেই অভিযোগ উঠছে। সে সময় সড়ক সংস্কার নিয়ম বর্হিভূত হওয়ায় এই সড়কের বাসুপাড়া, ধোকড়াকুল, ধোপাপাড়া, নিমতলাসহ বিভিন্ন এলাকাবাসী বিভিন্ন সময় উক্ত সংস্কার কাজের বিরুদ্ধে প্রতিবাদ ও কাজ বন্ধ করে দেন। এতে করে সংস্কারের ২/৩ মাস পর থেকে আবারও পূর্বের অবস্থায় ফিরে আসে।শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলার প্রায় দু’লাখ জনসাধারনের চলাচলের মাধ্যম সড়কটি। গত প্রায় ১৫ বছরে এই সড়কটি ৩ বার সংস্কার করা হয়। সড়কের কার্পেটিং নতুন ভাবে তৈরি করার নিয়ম থাকলেও সে সময় পুরনো কার্পেটিং না উঠিয়ে নামমাত্র সংস্কার করার কারণে এই সড়কে যানবাহনসহ সাধারন পথচারীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তিনি সড়কটি আবারো নতুন করে সংস্কারের দাবী জানান।এ ব্যাপারে রাজশাহী জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তাটি পূর্ণ সংস্কারের জন্য টেন্ডার হয়ে গেছে। আর বর্তমানে বৃষ্টির কারণে সড়কটি প্রাথমিক মেরামতের জন্য সোমবার থেকে কাজ শুরু করা হবে। আর বিগত পূর্ণ সংস্কারে অনিয়মের বিষয়ে তিনি কোন প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।



















