ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিন্দুদের সম্পত্তি জবর দখল করার সুযোগ কেউ পাবে না : ভূমিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৮
হিন্দুদের সম্পত্তি জবর দখল করার সুযোগ কেউ পাবে না : ভূমিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Diluরাজশাহী প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘হিন্দুদের সম্পত্তি অবৈধভাবে দখল করে জাল-দলিল বা ভুয়া কাগজপত্র সৃষ্টি করে জোর জবরদস্তি বসবাসের সুযোগ আর কেউ পাবে না।’ রাজশাহীতে রবিবার দুপুরে অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা সম্পর্কে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী নগরীর একটি চাইনিজ রেঁস্তোরায় এর আয়োজন করা হয়। এসময় আরও মন্ত্রী বলেন, ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের মূল লক্ষ্য হলো ভূমির প্রকৃত মালিকদের কাছে জমি ফিরিয়ে দেওয়া। সরকার ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির ক্ষেত্রে যে সকল সম্পত্তির হোল্ডিং বৈধভাবে খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হতো সে সকল সম্পত্তির ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর পুনরায় আদায়ের নির্দেশ প্রদান করেছে। সে অনুসারেই সবাইকে কাজ করতে হবে।’ এসময় হয়রানি বন্ধে অর্পিত সম্পত্তির জটিল বিষয়ে কর্মকর্তাদের নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়ে ভূমি মন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণের সময় ন্যায়-নীতি ও জনস্বার্থের দিকটি অধিকতর বিবেচনায় রাখতে হবে। মনে রাখতে হবে কাজটা দ্রুত শেষ করা দরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাবতলীতে এক প্রতিবন্ধি যুবতী পাওয়া গেছে পরবর্তী সংবাদ পুঠিয়ায় যানজটে দূর্ভোগ : ৩ দিন যাবত যান…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads