ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট বিল সংসদে পাশ হওয়ায় অভিনন্দন

খবর টি পড়েছেন : ১৯৪
সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট বিল সংসদে পাশ হওয়ায় অভিনন্দন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত সরকারই গেলো আর এলো। একটি রাষ্ট্রের সরকারের দৃষ্টিকে খুলে দিতে পুরাপুরিভাবে নি:সন্দেহে দায়িত্ব পালন করে থাকে প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সাংবাদিক বা কলম সৈনিকগণ। আর এদের কথা কেউ কোনদিন ভাবেনি। চিন্তা-চেতনায় আনেনি তাদের সুখ-দু:খের কথা। তারা কিভাবে সংসার করে। কিভাবে তারা তাদের স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে দিনাতিপাত করছে। বর্তমান সরকারের ক্ষমতায় আসার প্রথম বছরের প্রথম জাতীয় সংসদের অধিবেশনে গ্রাম-গঞ্জের ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রকৃত সাংবাদিকদের কথা চিন্তা করে তারা গঠন করেছে “সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট” নামে একটি বোর্ড। যা ভবিষ্যতে ঐ কলম সৈনিকদের জন্য ইতিহাস হয়ে থাকবে। অবশেষে স্বাধীনতার ৪৩ বছর পর গত মঙ্গলবার মহান জাতীয় সংসদে “সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ” বিল পাশ হওয়ায় সকল জাতীয় সংসদ সদস্য ও গণমানুষের পক্ষে কাজ করার অঙ্গিকার বাস্তবায়নের নজির সৃষ্টি করাতে বর্তমান সরকারের ভূমিকাকে গ্রামীণ একেবারেই অজপাড়া-গাঁয়ের সংবাদ কর্মীরা আন্তরিক অভিনন্দন জানিয়ে ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য ও সংবাদকর্মীরা যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হচ্ছেন, শরিফুল ইসলাম শরীফ, আবদুল হামিদ, মইনুল ইসলাম ডালিম, সাদিকুল ইসলাম মার্শাল, কায়সার আহমেদ, বিএম রুবেল আহমেদ, আনোয়ার হোসেন লুলু, মোহাম্মাদ শাহ্ কবির, কাবিরুজ্জামান মিঠু, ইসমাইল হোসেন, আরিফ আলী উইল, মাওলানা মুহসিনুর রহমান, মনিরুল ইসলাম মুনি, আমিনুল ইসলাম আমিন, ওমর ফারুক, সেলিমরেজা, সুমন আলী, আতাউল্লাহ খান, ওয়াসিম আলী প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহাদেবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন পরবর্তী সংবাদ শার্শার পল্লীতে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads