ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

খবর টি পড়েছেন : ২৪৮
মহাদেবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে গরুকে খাওয়ানোর খড় নেয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো কিরিচের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চান্দাশ গ্রামের হিন্দুপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওইগ্রামের মৃত কেরু চন্দ্র বর্মণের পুত্র ভরত চন্দ্র বর্মণ (৩৫) তার গরুর জন্য বড় ভাই ক্ষেতু চন্দ্র বর্মণের খড়ের পালা থেকে সামান্য খড় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ক্ষেতু ভরতের সাথে চরম বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ক্ষেতু একটি ধারালো কিরিচ নিয়ে ভরতের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার পর পরই ঘাতক ক্ষেতু পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল ব্যবসায়ী ২ জনের এক বছরের কারাদন্ড

Shamol Bangla Ads

নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল ব্যবসায়ী ২ জনের এক বছর করে কারাদ- প্রদান করা হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, মৎস্য সম্প্রসারণ অফিসার একেএম জামান, ক্ষেত্র সহকারী সুকমল চন্দ্র এবং এস আই আব্দুর রহমানকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে উপজেলার পাঠাকাঠা হাট থেকে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মকসেদ আলীর পুত্র আলম প্রামাণিক ও একই উপজেলার সোনাপুর গ্রামের আছির খার পুত্র মোনাইম হোসেনকে প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ প্রত্যেককে ২ বছর করে কারাদ- প্রদান করেন। আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাণীশংকৈলে মিথ্যা মামলায় মুক্তিযোদ্ধা পরিবার হয়রাণীর শিকার পরবর্তী সংবাদ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট বিল সংসদে পাশ হওয়ায় অভিনন্দন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads