ইয়ানুর রহমান, যশোর : শার্শার পল্লিতে পরিত্যাক্ত বাড়ী থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মহিদুল ইসলাম (২৫)। সে উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের আব্দুল মাজিদের পরিত্যক্ত একটি বাড়িতে মহিদুলের লাশ পাওয়া যায়। বাড়িটি দীর্ঘদিন পরিত্যাক্ত থাকায় সেখানে এলাকার কেহ তেমন যেতেন না। তবে মাঝে মধ্যে রাতের আধারে সেখানে মানুষের গতিবিধি লক্ষ করা যেত।
এলাকাবাসী জানান, সেখানে মাঝে মধ্যে জুয়া ও মাদকে আসর বসত। মহিদুলও সেখানে এসে মাঝে মধ্যে নেশা করতেন।
মহিদুলের পারিবারিক সুত্র জানান, মহিদুল বুধবার রাত থেকে নিখোঁজ ছিল। অনেক খুজাখুজির পর বৃহস্পতিবার সকাল ১০টায় তারা জানতে পারে মহিদুলের লাশ নারিকেলবাড়িয় গ্রামের পরিত্যাক্ত বাড়িতে পাওয়া গেছে।
এদিকে, স্থানীয়রা ওই ঘরের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শার্শা থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনা ঘটেছে। অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



















