ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে সন্তানসহ গৃহবধু নিখোঁজ

খবর টি পড়েছেন : ১৯৬
রামুতে সন্তানসহ গৃহবধু নিখোঁজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুতে ছেলে সন্তানসহ এক গৃহবধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ওই গৃহবধুর স্বামী রোজেন বড়ুয়া তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ব্যর্থ হয়ে এখন পাগল প্রায়। ছেলে সন্তানসহ গৃহবধু নিখোঁজের ঘটনাটি রামুতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

Shamol Bangla Ads

রামু উপজেলার ফতেখাঁরকলে ইউনিয়নের হাইটুপী গ্রামের বাসিন্দা রোজেন বড়–য়া (মো.নং ০১৮৩৬২৩৪৪৭৬) জানান, তার স্ত্রী বিপু বড়–য়া (২৬) ছেলে উষ্ণ বড়–য়া (০৮) কে নিয়ে গত ২৫ জুন বুধবার একই উপজেলার রাজারকুল ইউনিয়নের বড়–য়া পাড়া গ্রামে বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন তারা সেখানে যায়নি। এসময় তার স্ত্রীর গায়ে গোলাপী রং এর ব্লাউজ ও পরনে একই রঙের শাড়ি এবং ছেলে সাদা রং এর শার্ট ও লাল প্যান্ট (স্কুল ড্রেস) পরিহিত ছিল। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ব্যর্থ হয়ে গত ১লা জুলাই মঙ্গলবার তিনি রামু থানায় একটি নিখোঁজ ডায়রী করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গফরগাঁওয়ে ১১ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার… পরবর্তী সংবাদ লালমনিরহাটে এরশাদের বিরুদ্ধে ইসির মামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads