ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে ১১ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরন

খবর টি পড়েছেন : ১৬৮
গফরগাঁওয়ে ১১ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার ১১১০ জন কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরন করা হয়। গত ২৬ এপ্রিল উপজেলার ৬টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরন করা হয়। প্রতি বিঘা জমির জন্য একেকজন কৃষক পাবে রোপা আমন বীজ ১০কেজি, ডিএমপি সার ২০ কেজি ও পটাশ সার ১০কেজি।
গতকাল সকালে বীজ সার বিতরন উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা দীপক কুমার পাল ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

Shamol Bangla Ads

 

গফরগাঁওয়ে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের মজুরীর দাবীতে বিক্ষোভ মিছিল,ইউএনও অফিস ঘেরাও

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত ৩০ জুনের মধ্যে শ্রমিকদের মজুরী পরিশোধ করার কথা থাকলেও এখানে তা হচ্ছে। উল্টো মজুরীর টাকা কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে ৪০দিনের কর্মসৃজন কর্মসূচীর প্রকল্পের হতদরিদ্র শ্রমিকরা পূর্ন মুজুরীর দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী দুই সপ্তাহের টাকা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্দ শ্রমিকরা শান্ত হয়।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নে কর্মসৃজন প্রকল্প শেষ হওয়ার পূর্বেই ইউপি সচিব খলিলুর রহমান শ্রমিকদের দৈনিক হাজিরা কার্ডে ৪০দিনের স্বাক্ষর আদায় করে ৬সপ্তাহের(৫দিনে সপ্তাহ) মজুরী বাবদ দুই কিস্তিতে চেক দেয়। গতকাল বৃহস্পতিবার চার সপ্তাহের মজুরী বাবদ চেক দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা দুই সপ্তাহের ১৭৫০টাকার চেক হাতে পায়। দুই সপ্তাহের টাকা কম পাওয়ায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী শ্রমিকদের বলেন, জুন ক্লোজিংয়ের কারণে মজুরী কার্ডে ৪০দিনের স্বাক্ষর নেওয়া হয়েছে। দুই সপ্তাহের টাকা পরবর্তীতে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। এ সময় শ্রমিক নূরুল ইসলাম,এজাহার, সোহেল মিয়া,সিরাজ মিয়া,হামিজ,নয়ন,হবি,আব্দুল বাতেন, ওয়াদুদ, হাসিম, শফিকুল, বাসেত মিয়া, হামিজ উদ্দিন, বুলবুল জানায়, ইউপি সচিব খলিলুর রহমান আমাদের চেক বই তার কাছে রেখে দিয়েছে। তাই আমাদের সন্দেহ খলিলুর রহমান আমাদের দুই সপ্তাহের টাকা আত্মসাৎ করতে পারে।
ইউপি সচিব খলিলুর রহমান বলেন, চেয়ারম্যানের নির্দেশে শ্রমিকদের চেক বই আমার কাছে রেখেছি। অপরদিকে গফরগাঁও ইউনিয়নের শ্রমিকরাও টাকা কম পেয়ে কৃষি ব্যাংক গফরগাঁও শাখায় বিক্ষোভ শুরু করলে ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ন্যায্য প্রাপ্য টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
চরআলগী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এসএম মাইন উদ্দিন বলেন, কিছু লোক শ্রমিকদের ভুল বুঝিয়ে উৎকানি দিয়ে এসব করাচ্ছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, শ্রমিকদের কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের কোন সুযোগ নেই। জনপ্রতি ৮ হাজার টাকা করে বরাদ্ধ দেওয়া আছে। শ্রমিকদের সঞ্চয়ী হিসাবে ১ হাজার টাকা করে জমা থাকবে বাকী ৭ হাজার টাকা পরিশোধ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালিয়ায় ডিজিটাল মেলা সম্পন : ফাজেল আহম্মদ মাধ্যমিক… পরবর্তী সংবাদ রামুতে সন্তানসহ গৃহবধু নিখোঁজ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads