ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈলে মিথ্যা মামলায় মুক্তিযোদ্ধা পরিবার হয়রাণীর শিকার

খবর টি পড়েছেন : ২৫১
রাণীশংকৈলে মিথ্যা মামলায় মুক্তিযোদ্ধা পরিবার হয়রাণীর শিকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মহলবাড়ি গ্রামে মিথ্যা মামলায় মুক্তিযোদ্ধা পারিবার হয়রাণীর শিকার। ইতিমধ্যে দ্বন্দের ঝাঁচ আদালত পর্যন্ত গড়িয়েছে। 

Shamol Bangla Ads

নিজ স্বার্থ হাসিলের জন্য প্রবাসি করিমের সহধর্মিনী মনোয়ারা খাতুন’র ষড়যন্ত্র কুপ্ররোচনায় মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে বাড়িতে হামলা, চুরি, হত্যার চেষ্টাসহ নানা অভিযোগ এনে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাড়ির তিন জামাইসহ ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। জিআর ৫১৩(আর)।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার সাথে অভিযোগের সিংহভাগ মিল নেই। বাদিনীর মায়ের আপত্তিকর চালচলনকে কেন্দ্র করে বাড়ির বাইরে কথা বলাবলির এক পর্যায়ে বাক বিতন্ডা ধাক্কাধাক্কি হয়। সত্যকে ধামাচাপা দিয়ে ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করার জন্য ভাসুরসহ বাড়ির জামাইদের বিরুদ্ধে মিথ্যা মামলার আশ্রয় নেয় মনোয়ারা বেগম। এলাকায় কোন তদন্ত ছাড়াই পুলিশ ঘটনার সত্যতা যাচাই না করে বাদিনীর বাড়িতে দীর্ঘ সময় কাটিয়ে চলে যায়।
আসামী পক্ষ অভিযোগ করে বলেন, থানা পুলিশের এস আই শাহ আলম মোটা অংকের টাকার বিনিময়ে বাদি পক্ষকে ইন্দন যোগাচ্ছে। মামলার অভিযোগের সাথে জমিজমার কোন সম্পর্ক না থাকলেও পরিবারের সদস্যর মতো সে আমাদের নির্মান কাজে বাধা দিয়ে হয়রান করছে।
এব্যাপারে এস আই শাহ আলম বলেন, এক অংশিদার বিদেশে আছে, সে না আসা পর্যন্ত উক্ত সম্পত্তিতে কোন নির্মান কাজ করা যাবে না।
প্রতিপক্ষকে ঘায়েল করতে মুক্তিযোদ্ধাসহ বাড়ির তিন জামাইকে আসামী করা হয়েছে বলে প্রতিবাদি কন্ঠে মুক্তিযোদ্ধা পরিবার বলেন, ঘটনার সাথে জমিজমার কোন সম্পর্ক না থাকলেও এস আই শাহ আলম কাজে বাধা দিয়ে অনেক ক্ষতির মুখোমুখি করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামুতে রাত্রীকালিন ফার্মেসী সেবা পাচ্ছে না রোগীরা পরবর্তী সংবাদ মহাদেবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads