ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৫

খবর টি পড়েছেন : ২১৩
চারঘাটের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার জাফরপুর গ্রামে ১ বিঘা জমি কট-বন্ধক নেয়াকে কেন্দ্র করে মারপিটের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আড়ানী জনতা ব্যাংকে কর্মরত রাজ্জাক আলী ১ বিঘা জমি ৩ বছরের জন্য রফিকুল এর কাছ থেকে কট-বন্ধকী জমি নিয়ে চাষাবাদ করে আসছে। এদিকে জমির মালিক রফিকুল চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এর পিয়ন। তিনি রাজ্জাককে না বলে মোশারফ আলীর কাছে জমি বিক্রি করে দেয়। মোশারফ আলী জোর পূর্বক কেনা জমিতে চাষ করলে রাজ্জাক নিষেধ করতে গেলে তার উপর চড়াও হয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোশারফের ৫/৬জন লোকজন রাজ্জাকের উপর লোহার রড ও হাসুয়া দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়ে। রাজ্জাকের চিৎকারে সাগর ও নান্টু এগিয়ে এলে তাদের কেউ মারপিট শুরু করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহতরা হলেন খলিলুর রহমানের ছেলে রাজ্জাক আলী (৪৫), রাজ্জাকের ছেলে পলাশ (২৫), আলাউদ্দিনের ছেলে সাগর (২০), আবু সালামের ছেলে নান্টু (৩৫), মোশারফের ছেলে বাবু (২৪)। আহতদের বাড়ী উপজেলার জাফরপুর গ্রামে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জানান, তাদের জমিজমা নিয়ে বিরোধ বাধে এবং মারপিটের ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাটে সরদহ ইউয়নের যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Shamol Bangla Ads

গতকাল বৃহস্পতিবার সকালে থানা যুবলীগের উদ্যোগে ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে সরদহ ইউয়নের যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ ওয়াসিক, থানা যুবলীগের সভাপতি ইমদাদুল হক, সাঃ সম্পাদক শেখ আব্বাস আলী, চারঘাট পৌর যুবলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমূল ইসলাম খোকন। এছাড়াও যুবলীগ, পৌরলীগ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সর্বসম্মতি ক্রমে আঃ আওয়ালকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমতলীসহ উপকূলীয় এলাকায় বন্যা আতংক : ৩ নং… পরবর্তী সংবাদ রাবিতে ধীরগতির ইন্টারনেট : শিক্ষার্থীদের ক্ষোভ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads