আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীসহ উপকূলীয় এলাকায় বিরাজ করছে সামুদ্রিক ঝড়ের আতংক। উপকূলীয় এলাকায় সিডর,আইলা,লাইলা,বিজলী.নার্গিস সহ উপরিরচরের ভয়াবহ ঘূনিঝড়ের মত ঝড়ের আতংকে তারা আতংকিত গত দুই দিন ধরে আমতলীসহ উপকূলীয় এলাকায় ৩নং সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানান কলাপাড়া আবহাওয়া অফিসের ইনচার্জ প্রদিপ কমার চক্রবর্তী। গত দুইদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি ও আকাশ মেঘলা অবস্থায় রয়েছে । এলাকার প্রবীন লোকেরা ভয়াবহ ঘূর্নিঝড়ের আশংকা করছেন।
প্রযুক্তির উন্নয়নে ঘূর্নিঝড়ের পূর্বাভাস আগ থেকে পাওয়া গেলে ও আতংক কমছেনা উপকূল বাসীর। তথ্যঅনুসন্ধানে জানা গেছে গত ৪শ বছরে উপকূল এলাকায় বড় বড় ঘূর্নিঝড় গুলি সংগঠিত হয়েছে চট্রগ্রাম বন্দর যখন পর্তুগীজদের দখলে তখন উপকূলের অভিশাপ ছিল ঘূর্নিঝড়।
প্রায়ই ঘূর্নিঝড়ে ভাসিয়ে নিয়ে যেত সেখানকার জনপথ। । ইতিহাস সূএে জানা গেছে গত সাড়ে ৪শ বছরে বর্তমান বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলেতে ঘূর্নিঝড়ে মারা গেছে ১৬ লাখ মানুষ।
কেবল ১৯৭০ সালে ভয়াবহ ঘূর্নিঝড়ে বাংলাদেশে এক সংঙ্গে ৫ লক্ষাধিক মানুষ মারা যায়। ঔ সময় মূল্যবান বন্যপ্রাণী উপকূলীয় অঞ্চলে নৌযান ডুবেছে লাখের ও ওপরে। সূএে জানা যায় ১৫৮২,১৯৯১,১৯৮৮ সালের ঘূর্নিঝড়ে ৪ লাখ মানুষ ও দেড় লাখ গবাদীপশু ও লক্ষাধীক অন্যান্য প্রাণী মারা যায়। ১৮২২, ১৯৬১, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৬ সালের ঘূর্নিঝড়ে ৬৭১৯১ জন মারা যায়। ১৫৮৪ সালে ৫০ হাজার মানুষ মরা যায় ।
উপকূলীয় অঞ্চলের জানমানের নিরাপত্তা রক্ষায় সরকারের বিশেষ ভূমিকা দরকার। দুর্যোগ মোকাবেলায় আরো পদক্ষেপ না নেয়া গেলে ৯১ সালের মত মাশুল গুণতে হবে।
এ ভয়াবহ বিপর্যস্ত তা থেকে এড়াতে হলে বেশি প্রয়োজন জনসচেতনতা। সরকারের উচিত জনসচেতনতার জন্য এগিয়ে আসা।



















