রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তার বিহীন ইন্টারনেটের ধীরগতির অভিযোগ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যে সব স্থানে ইন্টানেট পাওয়ার কথা ছিল এখন তার অধিকাংশ স্থানে তা পাওয়া যাচ্ছে না। ফলে ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পুরাতন ফোকলোর চত্বর, সাবাস বাংলার মাঠ, জুবেরী মাঠসহ আরও অনেক স্থানে ওয়াই-ফাই পাওয়ার কথা থাকলেও প্রথম বিজ্ঞান ভবন, শহীদ মিনার, ক্যাফেটেরিয় ও কেন্দ্রীয় গ্রšা’গার বাদে অন্য কোথাও ইন্টানেট পাওয়া যাচ্ছে না। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেরই একই অবস্থা প্রথম দিক ওয়াই-ফাই এর গতি বেশি থাকলেও এখন একে বারেই কম।
শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী শফিকুল ইসলাম মিলন জানান, হলের ওয়াই-ফাই এর রাউডার গুলো নি¤œ মানের হওয়ায় সংযোগ হতে অনেক সময় লাগে আবার সংযোগ হলেও কিছু সময় পর তা বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েরে কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর ড.মো.খাদেমুল ইসলাম মোল্লা সাংবাদিকদের বলেন, দিনদিন ব্যবহার কারীর সংখ্যা বাড়ছে । এছাড়া অনেক শিক্ষার্থী ভিডিও গান, সিনেমা ডাউনলোড করছে। এতে ইন্টানেটের ওপর চাপ বাড়ছে। ফলে এ ধরনের অনেক সমস্যা হ্েচ্ছ।



















