ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ-মহিলাসহ আহত অর্ধশতাধিক

খবর টি পড়েছেন : ২১০
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ-মহিলাসহ আহত অর্ধশতাধিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ, মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে জাউয়াবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কের এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, জাউয়া ইউনিয়নের রাউলি গ্রামের আক্কল আলী মেম্বার ও আব্দুল খালিক মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে আক্কল আলীর পুত্র জামিল হক ও আব্দুল খালিকের পুত্র আব্দুল লতিফ কাওছারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের উভয়পাশে শ’শ’ যাত্রী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার আগেই উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত দিলাল আহমদ (২২), পাবেল (১৬), জয়নাল মিয়া (৩০), মধুমালা (৫৫), আলিমা (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রশিদ সরকার, আনোয়ার মিয়া (৪৫), গিয়াস উদ্দিন (৪০), হারুন মিয়া (২৫), নুরুজ্জামান (২২), দৌলত মিয়া (৭০), ইয়াছিন আলী (২৩), ছৈদ আলী (২৩), ওলিউর রহমান (২৬), তৈমুছ আলী (৩৬), সফরবানু (৭০), উমর আলী (৪০), সাইফুর রহমান (১৯), শায়েস্তা মিয়া (২০), আল-আমিন (২৮), রাসেল (১৯), হাবিবুল ইসলাম (৩০), আজিজুল হক (২০), শফিক মিয়া (৪০), গয়াছ মিয়া (৪৫)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বেহাল দশা : অহরহ ঘটছে দূর্ঘটনা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads