ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বেহাল দশা : অহরহ ঘটছে দূর্ঘটনা

খবর টি পড়েছেন : ২১৭
আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বেহাল দশা : অহরহ ঘটছে দূর্ঘটনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Photo- Agailjhara. 03-07-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের মাঝে পানি জমে গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি জানার পরেও এব্যাপারে সওজ কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ নির্মানাধীন মহাসড়কে কাজ চলার কারণে পূর্বের মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। দেড়বছর এ মহাসড়ক সওজ থেকে সংষ্কার করা হলেও নিম্নমানের কাজের কারণে মহাসড়কের কালুরপাড়, এনাম সুপার মার্কেটের সামনে, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে দিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাতের অন্ধকারে যানবাহন চলতে গিয়ে ঘটছে অহরহ দূর্ঘটনা। ছবিখাঁরপাড় থেকে ব্র্যাক ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক সংস্কার কাজে সওজ’র লোকজন থাকার পরেও নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করেছে। সংস্কারের পূর্বে যেসব স্থানে গর্তের সৃষ্টি হয়েছিল সংস্কারের পরেও সেসব স্থানেই পুনরায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিনই বরিশাল, ঢাকা ও গোপালগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করছে। সম্প্রতি ছবিখাঁরপাড় মন্দিরের পূর্বপাশে কর্দমাক্ত রাস্তায় গাড়ি পরে দূর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা বরিশাল সওজ কর্তৃপক্ষকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। এব্যাপারে সওজ’র এসও শিশির কুমার বড়ালকে মোবাইলে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আগৈলঝাড়ায় এমপি ইউনুসের ড্রাইভারকে বাড়ি নির্মাণ করতে দেয়নি প্রতিপক্ষরা

Shamol Bangla Ads

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্যের ড্রাইভারকে বাড়ি নির্মাণ কাজে বাঁধা দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ড্রাইভার বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পয়সারহাট গ্রামের লায়েক আলী দেওয়ান তার বাড়ির জায়গায় সম্প্রতি ঘর নির্মাণ করতে গেলে তার প্রতিপক্ষ একই বাড়ির আক্কাস দেওয়ান বাঁধা দেয়। বাঁধা দেয়ার ঘটনা লায়েকের মা রিজিয়া বেগম আক্কাসের কাছে জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে আক্কাস ও তার ছেলে তুহিন লায়েকের মাকে মারধর করে আহত করে। এরপূর্বে একাধিকবার আক্কাস ও তার লোকজন তার পরিবারের উপর হামলা চালিয়েছে বলে লায়েক আলী দেওয়ান জানান।

শোক : মুক্তিযোদ্ধা আ. রশিদ ভুঁইয়া

বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. রশিদ ভুঁইয়া (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যদায় উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ-মহিলাসহ আহত অর্ধশতাধিক পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিক জিএম আসফার বাবুলের মায়ের ইন্তেকাল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads