বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌটাকী গ্রামের মুক্তিয়ার চন্দ্র সিংহ (৫০) বাড়ীর পার্শ্বে আমগাছের ডালের সাথে বৃদ্ধর ঝুলন্ত লাশ ৩ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চৌটাকী গ্রামের মৃত রুহিকান্ত চন্দ্র সিংহের পুত্র মুক্তিয়ার চন্দ্র সিংহকে কিছুদিন আগে একই গ্রামের জৈনেক ব্যাক্তির হাতে মারপিট আঘাতের বিচারের দাবীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করলে পরবর্তীতে সে স্থানীয় গ্রাম্য আদালতে সুষ্ঠ্য বিচার না পেয়ে সে মনের ক্ষোভে আজ সকাল ৬টায় বাড়ীর পার্শ্বে আমগাছের ডালের সাথে গলায় দড়ি পেঁিচয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশের প্রাথমিক সুরোত হাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যপারে স্থানীয় থানায় গতকাল ইউডি মামলা দায়ের হয়।



















