স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক, বিজয় টিভির জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক জিএম আসফার বাবুল এবং শহীদ খোকনের মা আলহাজ্ব আফতাবুন্নেছা বেগম (৮৫) আর নেই (ইন্নালিল্লাহে…………রাজেউন)। তিনি ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে বার্ধক্যজনিত কারণে গৃর্দানারায়নপুরস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রাত ১০টায় স্থানীয় নবারুণ পাবলিক স্কুল মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক পৌর চেয়ারম্যান লুত্ফর রহমান মোহন, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ, চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা গভীর শোক প্রকাশ করেছেন।



















