নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : যুদ্ধাপরাধী মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা মাও. দেলাওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গিয়েছে- মর্মে গুজব রটিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলা চালিয়ে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে চাজর্শিটে অভিযুক্ত নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল ও জামায়াত-শিবির নেতাকর্মীসহ ২৬৮ জনের বিরুদ্ধে চাজর্শিট অভিযুক্ত করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা পরিষদের অফিস সুপার শহিদুল ইসলামের দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জামায়াত নেতা মাও.দেলওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেয়েছে গুজব রুটিয়ে অভিযুক্ত আসামিরাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গত ২০১৩ সালের ৩ ই মার্চ সকাল ৬ টার দিকে নন্দীগ্রাম উপজেলা পরিষদে প্রবেশ করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারী বিভিন্ন অফিস সমুহে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগসহ নাশকতা চালিয়ে ৭ কোটি টাকা ক্ষয়-ক্ষতি করে। হামলাটি তদন্ত শেষে নন্দীগ্রাম থানার ওসি পুলিশ পরিদর্শক শাহজাহান আলী ২৬৮ জনকে অভিযুক্ত করে এই চাজর্শিট দাখিল করে।
নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার চাজর্শিট দাখিল
বগুড়ার নন্দীগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলায় ধর্ষক ও গ্রাম্য মাতব্বরসহ ৬ জনকে অভিযুক্ত করে চুড়ান্ত চাজর্শিট দাখিল করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার থানার অফিসার ইনচার্জ ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চত করেছেন। নন্দীগ্রাম উপজেলার বড়ডেরাহার গ্রামের গোলাম রব্বনীর শিশু কন্যা (৭) কে প্রতিবেশি আহম্মদ আলী (৬০) গত ৬ই ফেব্র“য়ারী বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানানির পর ধর্ষিতার পরিবারকে থানায় মামলা করতে না দিয়ে স্থানীয় মাতব্বরা গ্রামে সালীস বসায়। সালিসে ধর্ষক বৃদ্ধ আহম্মদ আলী তার কু-কর্মের কথা স্বীকার করে। ঘটনাটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানবধিকার ও আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তারা জানারপর ধর্ষিত শিশুর মা রেনুকা বেগমকে সঙ্গে নিয়ে গত ১ মার্চ ধর্ষক আহম্মদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ধর্ষক আহম্মদ আলী গ্রাম্য মাতব্বরসহ ৬ জনকে অভিযুক্ত করে মামলার চাজর্শিট আদালতে দাখিল করা হয়েছে।



















