চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শুকুর আলী (৩২) ও সবদুল (৩৫) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে ভারতীয়রা। ১ জুলাই মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, উপজেলার ঠাকুরপুর গ্রামের শুকুর আলী ও সবদুলসহ ৪ জন গরু আনতে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের শিবলায় যায়। এ সময় চোর ভেবে শুকুর আলী ও সবদুলকে মারপিট করে শিবলা গ্রামবাসী। অন্যরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



















